চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

ভারী বৃষ্টিতে আবারও সামনে এসেছে চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা। টানা বৃষ্টির পর নগরজুড়ে সৃষ্ট পরিস্থিতি শুধু জনজীবন ব্যাহত করেনি, বরং বিষয়টি জাতীয় সংসদ পর্যন্ত গড়িয়েছে।   বুধবার (২৯ এপ্রিল) সংসদের অধিবেশনে বিএনপির সংসদ সদস্য সাঈদ আল নোমান চট্টগ্রামের জলাবদ্ধতার বিষয়টি তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখ প্রকাশ করেন। জানা যায়, প্রায় ৭০ থেকে ৭৫ লাখ মানুষের এই মহানগরে দীর্ঘদিন ধরে প্রধান সমস্যা জলাবদ্ধতা। প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও বাস্তবে জলাবদ্ধতা দিন দিন প্রকট হচ্ছে, আর অল্প সময়ের বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকা। গত সোমবার (২৭ এপ্রিল) শুরু হওয়া বৃষ্টি মঙ্গলবার আরও তীব্র হয়। মাত্র তিন ঘণ্টায় ৫১ মিলিমিটার বৃষ্টিতে প্রবর্তক মোড়সহ নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো পানির নিচে তলিয়ে যায়। কোথাও হাঁটু, কোথাও বুকসমান পানিতে ডুবে যায় সড়ক, অচল হয়ে পড়ে নগরীর স্বাভাবিক কার্যক্রম। এই পরিস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও ক্ষোভের জন্ম দেয়, যার প্রতিফলন দেখা যায় জাতীয় সংসদেও। তিনি বলেন, ‘চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। এ মুহূর্তে চট্টগ্রামে

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

ভারী বৃষ্টিতে আবারও সামনে এসেছে চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা। টানা বৃষ্টির পর নগরজুড়ে সৃষ্ট পরিস্থিতি শুধু জনজীবন ব্যাহত করেনি, বরং বিষয়টি জাতীয় সংসদ পর্যন্ত গড়িয়েছে।  

বুধবার (২৯ এপ্রিল) সংসদের অধিবেশনে বিএনপির সংসদ সদস্য সাঈদ আল নোমান চট্টগ্রামের জলাবদ্ধতার বিষয়টি তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখ প্রকাশ করেন।

জানা যায়, প্রায় ৭০ থেকে ৭৫ লাখ মানুষের এই মহানগরে দীর্ঘদিন ধরে প্রধান সমস্যা জলাবদ্ধতা। প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও বাস্তবে জলাবদ্ধতা দিন দিন প্রকট হচ্ছে, আর অল্প সময়ের বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকা।

গত সোমবার (২৭ এপ্রিল) শুরু হওয়া বৃষ্টি মঙ্গলবার আরও তীব্র হয়। মাত্র তিন ঘণ্টায় ৫১ মিলিমিটার বৃষ্টিতে প্রবর্তক মোড়সহ নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো পানির নিচে তলিয়ে যায়। কোথাও হাঁটু, কোথাও বুকসমান পানিতে ডুবে যায় সড়ক, অচল হয়ে পড়ে নগরীর স্বাভাবিক কার্যক্রম।

এই পরিস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও ক্ষোভের জন্ম দেয়, যার প্রতিফলন দেখা যায় জাতীয় সংসদেও।

তিনি বলেন, ‘চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। এ মুহূর্তে চট্টগ্রামের মানুষ পানিতে ভাসছে। সাধারণ মানুষ, যাদের বাসা নেই, তাদের জীবন আক্ষরিক অর্থেই পানিতে ভাসছে। চট্টগ্রামজুড়ে গলা পর্যন্ত পানি। মানুষ ভাবতে শুরু করেছে, এই সমস্যার কোনো দিন সমাধান হবে না। তিনি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।’

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধানমন্ত্রী। তিনি সবসময় মৌলিক জায়গায় হাত দেন। চট্টগ্রামের জন্য যদি প্রথম একটি কাজ করতে হয়, তাহলে আমাদের এই জলাবদ্ধতার সমস্যা নিরসন করতে হবে।’

জলাবদ্ধতা নিরসনে সংসদে প্রস্তাব তুলে ধরে তিনি আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমে চট্টগ্রামের জলাবদ্ধতার বিষয়টি যেভাবে উঠে আসছে, সেটি বিবেচনায় নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে কয়েক বছরের মধ্যে একটি কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘অনেক বড় ওয়াটার লগ হয়ে গেছে। স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সব নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে মানুষকে যেন বের করে নিয়ে আসা যায়।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, গতকাল তিনিও সংবাদমাধ্যমে দেখেছেন চট্টগ্রাম শহরের একটি বড় অংশ পানিতে তলিয়ে গেছে এবং মানুষ কষ্ট পাচ্ছে। এই সমস্যা শুধু চট্টগ্রামে নয়, বলা যায় সারা দেশে ছড়িয়ে আছে। ঢাকা শহরেও অনেক জায়গায় বৃষ্টিতে পানি জমে যাচ্ছে। এটি অনেক দিনের সমস্যা। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমগ্র বাংলাদেশে খাল খননের মাধ্যমে রিজার্ভার তৈরি করেছিলেন, একই সঙ্গে বন্যা বা জলাবদ্ধতাও দূর করেছিলেন। একই কাজে আবার ফিরে যেতে হবে। বর্তমান সরকার সে কর্মসূচি হাতে নিয়েছে। কাজও শুরু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow