চট্টগ্রামের বলাকা রুলিং মিল মাঠে পশুর হাটে হাইকোর্টের নিষেধাজ্ঞা

চট্টগ্রামের আকবর শাহ থানাধীন সলিমপুরের বলাকা রুলিং মিলের মাঠে কোরবানির পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।  একইসঙ্গে, সেখানে পশুর হাট বসানো কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন রিটকারীদের আইনজীবী মো. আলী হোসেন। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (২১ মে) হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. আলী হোসেন। এর আগে, বলাকা রুলিং মিলের মাঠে পশুর হাট না বসানোর জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কর্তৃপক্ষ জেলা প্রশাসক, পুলিশ কমিশনার এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আর্জি জানায়। গত ১৭ মে আবেদন করার পর এ সংক্রান্ত বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় হাইকোর্টে রিট আবেদন করা হয়। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার এই আদেশ দেন হাইকোর্ট। এফএইচ/এমএমকে

চট্টগ্রামের বলাকা রুলিং মিল মাঠে পশুর হাটে হাইকোর্টের নিষেধাজ্ঞা

চট্টগ্রামের আকবর শাহ থানাধীন সলিমপুরের বলাকা রুলিং মিলের মাঠে কোরবানির পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। 

একইসঙ্গে, সেখানে পশুর হাট বসানো কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন রিটকারীদের আইনজীবী মো. আলী হোসেন।

এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (২১ মে) হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. আলী হোসেন।

এর আগে, বলাকা রুলিং মিলের মাঠে পশুর হাট না বসানোর জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কর্তৃপক্ষ জেলা প্রশাসক, পুলিশ কমিশনার এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আর্জি জানায়। গত ১৭ মে আবেদন করার পর এ সংক্রান্ত বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় হাইকোর্টে রিট আবেদন করা হয়। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার এই আদেশ দেন হাইকোর্ট।

এফএইচ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow