চট্টগ্রামের বহির্নোঙরে দুই বিদেশি ক্রুর মারামারি, থাই নাগরিক নিহত

চট্টগ্রাম বন্দরের চার্লি অ্যাংকরে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি ক্রুর মধ্যে হাতাহাতির একপর্যায়ে ছুরিকাঘাতে রাফিফং কালাহান (৩০) নামে এক থাই নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে গুরুতর আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, সমুদ্রের চার্লি অ্যাংকরে অবস্থানরত ‘কেপিপি ১’ জাহাজে কর্মরত দুই বিদেশি ক্রুর মধ্যে মারামারি হয়। মারামারির একপর্যায়ে ছুরিকাঘাতের গুরুতর আহত হন থাইল্যান্ডের নাগরিক রাফিফং কালাহান (৩০)। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহতের বাবার নাম সানিয়াপং কালাহান। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জাগো নিউজকে বলেন, সমুদ্রে জাহাজে ছুরিকাঘাতে আহত এক বিদেশি নাগরিককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, থাই পতাকাবাহী জাহাজটি স্ক্র্যাপিংয়ের জন্য বাংলাদেশে আনা হয়েছে। এটি ১৭ মে চট্টগ্রাম বন্দরের চার্লি অ্যাংকরে আসে। এমডিআইএইচ/এমএএইচ/

চট্টগ্রামের বহির্নোঙরে দুই বিদেশি ক্রুর মারামারি, থাই নাগরিক নিহত

চট্টগ্রাম বন্দরের চার্লি অ্যাংকরে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি ক্রুর মধ্যে হাতাহাতির একপর্যায়ে ছুরিকাঘাতে রাফিফং কালাহান (৩০) নামে এক থাই নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে গুরুতর আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, সমুদ্রের চার্লি অ্যাংকরে অবস্থানরত ‘কেপিপি ১’ জাহাজে কর্মরত দুই বিদেশি ক্রুর মধ্যে মারামারি হয়। মারামারির একপর্যায়ে ছুরিকাঘাতের গুরুতর আহত হন থাইল্যান্ডের নাগরিক রাফিফং কালাহান (৩০)। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহতের বাবার নাম সানিয়াপং কালাহান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জাগো নিউজকে বলেন, সমুদ্রে জাহাজে ছুরিকাঘাতে আহত এক বিদেশি নাগরিককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, থাই পতাকাবাহী জাহাজটি স্ক্র্যাপিংয়ের জন্য বাংলাদেশে আনা হয়েছে। এটি ১৭ মে চট্টগ্রাম বন্দরের চার্লি অ্যাংকরে আসে।

এমডিআইএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow