চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। সোমবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে হালিশহর থানার চৌধুরীপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম। আরও পড়ুন শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের তথ্য জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এমআরএএইচ/এমআরএম
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।
সোমবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে হালিশহর থানার চৌধুরীপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম।

শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের তথ্য জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
এমআরএএইচ/এমআরএম
What's Your Reaction?