চট্টগ্রামে অর্থঋণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
চট্টগ্রামে চার মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার মো. সরওয়ার হোসেন চৌধুরী নগরের খাতুনগঞ্জ এলাকার বাসিন্দা। কোতোয়ালি থানার এএসআই সোহেল আহমেদ ও এএসআই রিগান চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে বিধি অনুযায়ী তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, অর্থঋণ জারি মামলায় আদালতের দেওয়া চার মাসের দেওয়ানি আটকাদেশের পর থেকে তিনি পলাতক ছিলেন। এমআরএএইচ/ইএ
চট্টগ্রামে চার মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মো. সরওয়ার হোসেন চৌধুরী নগরের খাতুনগঞ্জ এলাকার বাসিন্দা।
কোতোয়ালি থানার এএসআই সোহেল আহমেদ ও এএসআই রিগান চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পরে বিধি অনুযায়ী তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, অর্থঋণ জারি মামলায় আদালতের দেওয়া চার মাসের দেওয়ানি আটকাদেশের পর থেকে তিনি পলাতক ছিলেন।
এমআরএএইচ/ইএ
What's Your Reaction?