জনহিতকর কাজে ইঞ্জিনিয়ার সেলিমের অনন্য দৃষ্টান্ত
আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা প্রকৌশলী মো. মোস্তফা-ই জামান সেলিম (সিআইপি) নেত্রকোনায় জনহিতকর কাজে অনন্য দৃষ্টান্ত গড়েছেন। সম্প্রতি তার উদ্যোগে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাঁচহার সরকার বাড়ি রেহেনা একাডেমি থেকে ফাজিলখালী গোগবাজার নদীর পাড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণকাজ সকল বাধা উপেক্ষা করে সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের প্রতিক্ষিত এই রাস্তাটি চলাচলের উপযোগী হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। পাঁচহার কোনাপাড়াবাসীর পক্ষে বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার সেলিম ও তার পরিবার এই উন্নয়ন যাত্রায় প্রধান পৃষ্ঠপোষকতা করেছেন। কেবল রাস্তাই নয়, তাদের ঐকান্তিক সহযোগিতায় এলাকায় গড়ে উঠেছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা। যার মধ্যে রয়েছে- প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা স্থাপন, রেহেনা একাডেমি প্রতিষ্ঠা, কবরস্থান উন্নয়ন ও সংস্কার এবং গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক নির্মাণ। এদিকে এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মহতী উদ্যোগের প্রশংসা করে জানান, ইঞ্জিনিয়ার সেলিম সাহেবের অবদানে এলাকার চিত্র বদলে গেছে। স্থানীয় একজন বাসিন্দা বলেন, আমরা শ্রদ্ধার সাথে তার অবদান স্
আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা প্রকৌশলী মো. মোস্তফা-ই জামান সেলিম (সিআইপি) নেত্রকোনায় জনহিতকর কাজে অনন্য দৃষ্টান্ত গড়েছেন। সম্প্রতি তার উদ্যোগে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাঁচহার সরকার বাড়ি রেহেনা একাডেমি থেকে ফাজিলখালী গোগবাজার নদীর পাড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণকাজ সকল বাধা উপেক্ষা করে সফলভাবে সম্পন্ন হয়েছে।
দীর্ঘদিনের প্রতিক্ষিত এই রাস্তাটি চলাচলের উপযোগী হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। পাঁচহার কোনাপাড়াবাসীর পক্ষে বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার সেলিম ও তার পরিবার এই উন্নয়ন যাত্রায় প্রধান পৃষ্ঠপোষকতা করেছেন। কেবল রাস্তাই নয়, তাদের ঐকান্তিক সহযোগিতায় এলাকায় গড়ে উঠেছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা। যার মধ্যে রয়েছে- প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা স্থাপন, রেহেনা একাডেমি প্রতিষ্ঠা, কবরস্থান উন্নয়ন ও সংস্কার এবং গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক নির্মাণ।
এদিকে এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মহতী উদ্যোগের প্রশংসা করে জানান, ইঞ্জিনিয়ার সেলিম সাহেবের অবদানে এলাকার চিত্র বদলে গেছে। স্থানীয় একজন বাসিন্দা বলেন, আমরা শ্রদ্ধার সাথে তার অবদান স্মরণ করবো। এই রাস্তাটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। মানুষ যে বয়সে নয়, বরং তার কর্মের মাঝেই বেঁচে থাকে—তার উজ্জ্বল দৃষ্টান্ত এই উন্নয়নমূলক কাজগুলো।
এলাকাবাসী মনে করেন, সকলের সম্মিলিত সহযোগিতা থাকলে এলাকার উন্নয়নের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে। নবনির্মিত এই সড়কের ফলে শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পাঁচহার ও গোগবাজার এলাকার মানুষ বিশেষ সুবিধা ভোগ করবে। উন্নয়নের এই মাইলফলক সম্পন্ন হওয়ায় স্থানীয়রা মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেছেন এবং সংশ্লিষ্ট সকলের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেছেন।
সার্বিক বিষয়ে আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা প্রকৌশলী মো. মোস্তফা-ই জামান সেলিম বলেন, জনসেবা করা এবং এলাকার উন্নয়নই তার অগ্রাধিকার। এলাকাবাসীর প্রত্যাশার প্রতিফলন ঘটাতে তিনি নিজ উদ্যোগে অবহেলিত পাঁচহার সরকার বাড়ি রেহেনা একাডেমি থেকে ফাজিলখালী গোগবাজার নদীর পাড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণকাজ তদারকি করেছেন। ভবিষ্যতেও তিনি এ ধরনের জনহিতকার কাজে পাশে থাকবেন বলে জানান।
What's Your Reaction?