টাঙ্গাইলে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে এক গৃহবধূর এক সঙ্গে চার সন্তান প্রসব হয়েছে। নবজাতক সন্তানদের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে। মা ও নবজাতক চার জনই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার (১৩ মে) কুমুদিনী হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়। কুমুদিনী হাসপাতাল সূত্র জানায়, বাসাইল উপজেলার কাশিল গ্রামের কাশেম মিয়ার ছেলে হায়দার আলীর স্ত্রী বিথী বেগম প্রসব ব্যথা নিয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। স্বাভাবিকভাবে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব না হওয়ায় মঙ্গলবার (১২ মে) হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে সিজারের মাধ্যমে বিথী বেগমের চার সন্তান হয়। চার নবজাতককে সুস্থ রাখতে এনআইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক অনিমেশ ভৌমিক লিটন বলেন, মা ও নবজাতক চারজনই সুস্থ রয়েছে। কুমুদিনী হাসপাতালের পক্ষ থেকে তাদের সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/এমএস

টাঙ্গাইলে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে এক গৃহবধূর এক সঙ্গে চার সন্তান প্রসব হয়েছে। নবজাতক সন্তানদের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে। মা ও নবজাতক চার জনই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার (১৩ মে) কুমুদিনী হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।

কুমুদিনী হাসপাতাল সূত্র জানায়, বাসাইল উপজেলার কাশিল গ্রামের কাশেম মিয়ার ছেলে হায়দার আলীর স্ত্রী বিথী বেগম প্রসব ব্যথা নিয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। স্বাভাবিকভাবে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব না হওয়ায় মঙ্গলবার (১২ মে) হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে সিজারের মাধ্যমে বিথী বেগমের চার সন্তান হয়। চার নবজাতককে সুস্থ রাখতে এনআইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক অনিমেশ ভৌমিক লিটন বলেন, মা ও নবজাতক চারজনই সুস্থ রয়েছে। কুমুদিনী হাসপাতালের পক্ষ থেকে তাদের সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow