চট্টগ্রামে ঈদের জামাত কখন কোথায়
চট্টগ্রাম নগরীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ্ মসজিদ প্রাঙ্গণে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধানে এ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। একই স্থানে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
সোমবার (২৫ মে) চসিকের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি ও জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় প্রধান ঈদ জামাত ঈদের দিন সকাল ৮টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। এই জামাত আয়োজনের সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জমিয়তুল ফালাহ্ মসজিদের প্রধান জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক।
জমিয়তুল ফালাহ্ ছাড়াও চসিকের ব্যবস্থাপনায় নগরীর আরও ৯টি মসজিদে একযোগে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মসজিদগুলো হলো— লালদীঘি চসিক শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (রা.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার
চট্টগ্রাম নগরীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ্ মসজিদ প্রাঙ্গণে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধানে এ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। একই স্থানে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
সোমবার (২৫ মে) চসিকের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি ও জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় প্রধান ঈদ জামাত ঈদের দিন সকাল ৮টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। এই জামাত আয়োজনের সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জমিয়তুল ফালাহ্ মসজিদের প্রধান জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক।
জমিয়তুল ফালাহ্ ছাড়াও চসিকের ব্যবস্থাপনায় নগরীর আরও ৯টি মসজিদে একযোগে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মসজিদগুলো হলো— লালদীঘি চসিক শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (রা.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন মা আয়েশা সিদ্দিকা (রা.) চসিক জামে মসজিদ।
অপরদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সভায় সভাপতিত্ব করেন ঈদ জামাত কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবারের প্রধান ঈদ জামাতে মূল ইমামতির দায়িত্ব পালন করবেন বায়তুশ শরফ আদর্শ সিনিয়র কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান। কোনো কারণে তিনি অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে নামাজ পড়াবেন মুফতি মুহাম্মদ নুরুন্নবী।
সভার সমাপনী বক্তব্যে সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রতিবারের ন্যায় এবারও জেলা প্রশাসন এবং ঈদ জামাত কমিটির যৌথ ব্যবস্থাপনায় ঈদুল আজহার প্রধান নামাজ অত্যন্ত আধুনিক ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে সম্পন্ন করা হবে। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে আসন্ন ঈদুল আযহার নামাজ আদায়ের লক্ষ্যে যাবতীয় লজিস্টিক প্রস্তুতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকল সরকারি ও বেসরকারি সংস্থাকে কড়া নির্দেশনা দেন।