চট্টগ্রামে ওয়াসার পয়োনিষ্কাশন প্রকল্পে ২ শ্রমিকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় ওয়াসার পয়োনিষ্কাশন প্রকল্পের কাজ করার সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে ওয়াসা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে আগ্রাবাদের ছোট পোল এলাকায় পুলিশ লাইন্সের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন মো. রাকিব ও আইনুল ইসলন। আহত দুই শ্রমিক সাগর ও এরশাদ।
ওয়াসা সূত্রে জানা গেছে, রাতে আগ্রাবাদের ছোটপোল ‘চট্টগ্রাম মহানগরের পয়োনিষ্কাশনব্যবস্থা স্থাপন’ প্রকল্পের কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান চীনা হাইড্রো কোম্পানির কয়েকজন শ্রমিক। এসময় মাটি খননের এক পর্যায়ে হঠাৎ ওপর থেকে মাটির বিশাল একটি স্তূপ তাদের ওপর ধসে পড়লে চার শ্রমিক নিচে চাপা পড়েন। সহকর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে হাসপাতালের চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক কালবেলাকে বলেন, মাটি চাপা পড়া চার শ্রমিককে হাসপাতালে আনলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুইজন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
এদিকে ঘটনার কারণ অ

এদিকে ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। কমিটিকে রোববারের (২৫ এপ্রিল) মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক (পিডি) ও ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম কালবেলাকে বলেন, শ্রমিকদের ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োগ করেছে। আমরা এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছি। পাশাপাশি নিহতদের পরিবার যাতে যথাযথ ক্ষতিপূরণ পায়, সেই বিষয় নিশ্চিত করব।