চট্টগ্রামে গরুর শিংয়ের আঘাতে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর

চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর শিংয়ের আঘাতে সারাবন তহুরা (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পদুয়া এলাকায় এসআই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তহুরা ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান নজর আলী সিকদার পাড়ার প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ স্থানীয় তেওয়ারি হাটের নির্ধারিত দিন ছিল। এদিন বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে হাটে আসেন ব্যাপারীরা। জসিম উদ্দিন নামে এক ব্যাপারী একটি গরু গাড়ি থেকে নামিয়ে রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। একপর্যায়ে গরুটি উত্তেজিত হয়ে রশি ছিঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় গরুটি পেছন দিক থেকে শিং দিয়ে তহুরাকে আঘাত করে। আঘাতে তিনি সড়কের পাশে থাকা একটি পাকা পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কামাল হোসেন (৪১) নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন। তিনি সাতকানিয়া উপজেলার পশ্চিম চিববাড়ী খন্দকার পা

চট্টগ্রামে গরুর শিংয়ের আঘাতে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর

চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর শিংয়ের আঘাতে সারাবন তহুরা (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পদুয়া এলাকায় এসআই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

তহুরা ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান নজর আলী সিকদার পাড়ার প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ স্থানীয় তেওয়ারি হাটের নির্ধারিত দিন ছিল। এদিন বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে হাটে আসেন ব্যাপারীরা। জসিম উদ্দিন নামে এক ব্যাপারী একটি গরু গাড়ি থেকে নামিয়ে রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। একপর্যায়ে গরুটি উত্তেজিত হয়ে রশি ছিঁড়ে পালানোর চেষ্টা করে।

এ সময় গরুটি পেছন দিক থেকে শিং দিয়ে তহুরাকে আঘাত করে। আঘাতে তিনি সড়কের পাশে থাকা একটি পাকা পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কামাল হোসেন (৪১) নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন। তিনি সাতকানিয়া উপজেলার পশ্চিম চিববাড়ী খন্দকার পাড়ার বাসিন্দা।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কিশোয়ারা সাদিয়া বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআরএএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow