চট্টগ্রামে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য, স্বজনদের দাবি হত্যা

চট্টগ্রামের রাউজানে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। স্বামীর পরিবার ঘটনাটিকে আত্মহত্যা বললেও স্বজনদের দাবি, তাকে হত্যা করা হয়েছে। উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন দরগাহ গ্রাম থেকে শুক্রবার (১৫ মে) বিকেলে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নারীর নাম রুমা আক্তার (৩০)। তিনি ওই গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক মুহাম্মদ সোলেমানের স্ত্রী। তাদের পাঁচ বছর বয়সী একটি সন্তান রয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রুমার স্বামীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, তিনি ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে খাটে শুইয়ে রাখেন। খবর পেয়ে বাবার বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ খাটের ওপর দেখতে পান। আরও পড়ুনমাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবারনিজের জীবন দিয়েও মেয়েকে বাঁচাতে পারলেন না মা তবে রুমার বাবার বাড়ির স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয়, তাকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও তার পরিবারের সদস্যরা রুমার ওপর নির্যাতন চালাতেন। নিহতের বড় ভাই আনোয়ার হোসেন

চট্টগ্রামে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য, স্বজনদের দাবি হত্যা

চট্টগ্রামের রাউজানে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। স্বামীর পরিবার ঘটনাটিকে আত্মহত্যা বললেও স্বজনদের দাবি, তাকে হত্যা করা হয়েছে।

উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন দরগাহ গ্রাম থেকে শুক্রবার (১৫ মে) বিকেলে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নারীর নাম রুমা আক্তার (৩০)। তিনি ওই গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক মুহাম্মদ সোলেমানের স্ত্রী। তাদের পাঁচ বছর বয়সী একটি সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রুমার স্বামীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, তিনি ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে খাটে শুইয়ে রাখেন। খবর পেয়ে বাবার বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ খাটের ওপর দেখতে পান।

আরও পড়ুন
মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার
নিজের জীবন দিয়েও মেয়েকে বাঁচাতে পারলেন না মা

তবে রুমার বাবার বাড়ির স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয়, তাকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও তার পরিবারের সদস্যরা রুমার ওপর নির্যাতন চালাতেন।

নিহতের বড় ভাই আনোয়ার হোসেন বলেন, ‘আমার বোনকে দীর্ঘদিন ধরে নির্যাতন করা হচ্ছিল। তাকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনায় হত্যা মামলা করবো।’

এ বিষয়ে রাউজান থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, ঘরের খাট থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এমআরএএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow