চট্টগ্রামে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
চট্টগ্রামের লোহাগাড়ায় চিকিৎসকের অবহেলায় হাসপাতালে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার চুনতী ইউনিয়নের সোলতান মৌলানা পাড়ার আহমেদ মঈন উদ্দিনের স্ত্রী মাইমুনা বেগম (৪৫) গর্ভবতী হওয়ার পর থেকে ডা. তাহমিনা আক্তার তুরিনের কাছে চিকিৎসা নেন। শনিবার রাতে প্রসববেদনা নিয়ে তিনি ডা. তাহমিনা আক্তার তুরিনের তত্ত্বাবধানে সাউন্ড হেলথ হাসপাতালে ভর্তি হন। ডেলিভারির সময় ওই চিকিৎসক আসার কথা থাকলেও আসেননি। ডা. তুরিনের অনুপস্থিতিতে অন্য একজনকে দিয়ে চিকিৎসা দেন হাসপাতাল কর্তৃপক্ষ। সারারাত পার করে সকালে গর্ভবতী মাইমুনা বেগম মৃত নবজাতক প্রসব করেছেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। মাইমুনা বেগমের দেবর আরফাতুল ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা, ডাক্তারের অবহেলা ও অদক্ষতার কারণে নবজাতক মারা গেছে। ডা. তাহমিনা আকতার তুরিন আসার কথা বলে আসেননি। তার পরিবর্তে যিনি ডেলিভারি করেছেন, তিনি আদৌ চিকিৎসক বা নার্স কিনা জানি না। হাসপাতাল কর্তৃপক্ষও তার পরিচয় গোপন করছে। তাদের উদাসীনতা, অবহেলা ও অদক্ষতার কারণে নবজাতকে
চট্টগ্রামের লোহাগাড়ায় চিকিৎসকের অবহেলায় হাসপাতালে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার চুনতী ইউনিয়নের সোলতান মৌলানা পাড়ার আহমেদ মঈন উদ্দিনের স্ত্রী মাইমুনা বেগম (৪৫) গর্ভবতী হওয়ার পর থেকে ডা. তাহমিনা আক্তার তুরিনের কাছে চিকিৎসা নেন। শনিবার রাতে প্রসববেদনা নিয়ে তিনি ডা. তাহমিনা আক্তার তুরিনের তত্ত্বাবধানে সাউন্ড হেলথ হাসপাতালে ভর্তি হন। ডেলিভারির সময় ওই চিকিৎসক আসার কথা থাকলেও আসেননি। ডা. তুরিনের অনুপস্থিতিতে অন্য একজনকে দিয়ে চিকিৎসা দেন হাসপাতাল কর্তৃপক্ষ। সারারাত পার করে সকালে গর্ভবতী মাইমুনা বেগম মৃত নবজাতক প্রসব করেছেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
মাইমুনা বেগমের দেবর আরফাতুল ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা, ডাক্তারের অবহেলা ও অদক্ষতার কারণে নবজাতক মারা গেছে। ডা. তাহমিনা আকতার তুরিন আসার কথা বলে আসেননি। তার পরিবর্তে যিনি ডেলিভারি করেছেন, তিনি আদৌ চিকিৎসক বা নার্স কিনা জানি না। হাসপাতাল কর্তৃপক্ষও তার পরিচয় গোপন করছে। তাদের উদাসীনতা, অবহেলা ও অদক্ষতার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে।
লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের পরিচালক (এডমিন) মাহমুদুর রহমান বলেন, ভুক্তভোগীর স্বজনদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা, ডাক্তারের অবহেলা ও অদক্ষতার বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, হাসপাতালে নবজাতকের মৃত্যুর বিষয়টি অপ্রত্যাশিত ও দুঃখজনক। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?