চট্টগ্রামে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি, বন্দুকসহ গ্রেফতার ২ 

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি দেশীয় তৈরি এলজি (একনলা) বন্দুক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) বন্দর থানা পুলিশ এ তথ্য জানায়। এর আগে গতকাল সোমবার চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে বন্দুক উদ্ধার ও দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. মিজানুর রহমান ওরফে বাবুল (৫২) এবং মো. শহিদুল আলম ওরফে সোহাগ (৪৭)। আরও পড়ুন মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেওয়াল ধসে দুজনের মৃত্যু পুলিশ জানায়, সোমবার রাত ১০টা ৫৫ মিনিটে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমের নেতৃত্বে একটি দল ৩৬ নম্বর ওয়ার্ডের হাশেম সওদাগর মসজিদের বিপরীতে বন্দর ২ নম্বর গেটের পূর্ব পাশের সড়কে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশির সময় দুই যাত্রী পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এরপর তল্লাশির সময় মিজানুর রহমানের কাঁধে থাকা একটি ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি এলজি (একনলা বন্দুক) উদ্ধার করা হয়। পরে অস্ত্রটি জব্দ করা হয়। আরও পড়ুন ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের প্রাথমিক জিজ্ঞা

চট্টগ্রামে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি, বন্দুকসহ গ্রেফতার ২ 

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি দেশীয় তৈরি এলজি (একনলা) বন্দুক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) বন্দর থানা পুলিশ এ তথ্য জানায়। এর আগে গতকাল সোমবার চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে বন্দুক উদ্ধার ও দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. মিজানুর রহমান ওরফে বাবুল (৫২) এবং মো. শহিদুল আলম ওরফে সোহাগ (৪৭)।

পুলিশ জানায়, সোমবার রাত ১০টা ৫৫ মিনিটে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমের নেতৃত্বে একটি দল ৩৬ নম্বর ওয়ার্ডের হাশেম সওদাগর মসজিদের বিপরীতে বন্দর ২ নম্বর গেটের পূর্ব পাশের সড়কে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশির সময় দুই যাত্রী পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

এরপর তল্লাশির সময় মিজানুর রহমানের কাঁধে থাকা একটি ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি এলজি (একনলা বন্দুক) উদ্ধার করা হয়। পরে অস্ত্রটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন পুলিশকে জানিয়েছেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এক অজ্ঞাত স্থান থেকে অস্ত্রটি সংগ্রহ করে তারা নগরে এনেছিলেন। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতার মিজানুর রহমানের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় অস্ত্র, মাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোট ছয়টি মামলা রয়েছে।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow