চট্টগ্রামে দুই এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন শনিবার রাতে

খ্রিষ্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের দুই শিক্ষার্থী শনিবার (৪ জুলাই) রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। ধর্মীয় বিধান অনুসরণ করে বিশেষ ব্যবস্থায় তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। একই ব্যবস্থায় সারাদেশে মোট ১৬০ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হওয়া এইচএসসি পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এ সময়ে ছয়টি শনিবার পরীক্ষা রয়েছে। এর মধ্যে ৪ জুলাই বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ১১ জুলাই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আবশ্যিক), ১৮ জুলাই ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ২৫ জুলাই অর্থনীতি দ্বিতীয় পত্র এবং ১ ও ৮ আগস্ট বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ধর্মীয় বিধান অনুসরণ করে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালে অন্য পরীক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রে প্রবেশের পর তারা পৃথক কক্ষে অবস্থান করবেন। সূর্যাস্তের পর তাদের পরীক্ষা নেওয়া হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হলেও ধর্মীয় কারণে দিনের বেলায় পরীক্ষায় অংশ নেবেন না ওই দুই শিক্ষার্থী। তারা

চট্টগ্রামে দুই এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন শনিবার রাতে

খ্রিষ্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের দুই শিক্ষার্থী শনিবার (৪ জুলাই) রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। ধর্মীয় বিধান অনুসরণ করে বিশেষ ব্যবস্থায় তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। একই ব্যবস্থায় সারাদেশে মোট ১৬০ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হওয়া এইচএসসি পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এ সময়ে ছয়টি শনিবার পরীক্ষা রয়েছে। এর মধ্যে ৪ জুলাই বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ১১ জুলাই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আবশ্যিক), ১৮ জুলাই ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ২৫ জুলাই অর্থনীতি দ্বিতীয় পত্র এবং ১ ও ৮ আগস্ট বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ধর্মীয় বিধান অনুসরণ করে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালে অন্য পরীক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রে প্রবেশের পর তারা পৃথক কক্ষে অবস্থান করবেন। সূর্যাস্তের পর তাদের পরীক্ষা নেওয়া হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হলেও ধর্মীয় কারণে দিনের বেলায় পরীক্ষায় অংশ নেবেন না ওই দুই শিক্ষার্থী। তারা সূর্যাস্ত পর্যন্ত কেন্দ্রের একটি নির্ধারিত কক্ষে অবস্থান করবেন। এরপর সন্ধ্যায় উত্তরপত্রে লেখা শুরু করবেন এবং রাত ১০টায় পরীক্ষা শেষ করবেন।

দুই পরীক্ষার্থীর একজন নগরের হালিশহর ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী এঞ্জেলি সুয়ারি ত্রিপুরা। অন্যজন বান্দরবান জেলার একটি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেবেন।

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত কক্ষে অবস্থান করতে হবে। প্রবেশপত্র ছাড়া তাদের কাছে অন্য কোনো সামগ্রী রাখা যাবে না। তারা কক্ষের বাইরে যেতে বা কারও সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। সার্বক্ষণিক একজন পরিদর্শক দায়িত্বে থাকবেন। তবে সঙ্গে শুকনো খাবার নেওয়ার অনুমতি থাকবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ধর্মীয় বিধান অনুসরণ করে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালে অন্য পরীক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রে প্রবেশের পর তারা পৃথক কক্ষে অবস্থান করবেন। সূর্যাস্তের পর তাদের পরীক্ষা নেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষাবর্ষের সময়সূচি ঠিক রাখতে এবার শনিবারও পরীক্ষা রাখা হয়েছে, যাতে পরবর্তী সেশনের পরীক্ষাগুলো নির্ধারিত সময়েই আয়োজন করা সম্ভব হয়।

সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শনিবার সূর্যাস্তের আগে লেখালেখিসহ কিছু কাজ থেকে বিরত থাকেন অনুসারীরা। এ কারণে শিক্ষা বোর্ডের বিশেষ ব্যবস্থায় তারা সূর্যাস্তের পর রাতে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

এমআরএএইচ/এসএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow