চট্টগ্রামে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে নেওয়ার সময় পুলিশের গাড়িতে আগুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আগুনে গাড়িটির অনেকটা অংশ পুড়ে গেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে এলাকার একটি ডেকোরেশন দোকানের কর্মচারীর বিরুদ্ধে চার বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। তবে তাকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘেরাও করে অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানায়। একপর্যায়ে রাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্

চট্টগ্রামে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে নেওয়ার সময় পুলিশের গাড়িতে আগুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আগুনে গাড়িটির অনেকটা অংশ পুড়ে গেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে এলাকার একটি ডেকোরেশন দোকানের কর্মচারীর বিরুদ্ধে চার বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। তবে তাকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘেরাও করে অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানায়।

একপর্যায়ে রাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমআরএএইচ/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow