চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে পশ্চিম শাকপুরা এলাকা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত অমিত সেনগুপ্ত (২২) পশ্চিম শাকপুরা এলাকার জয়দেব সেনগুপ্তের ছেলে। একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন অমিত। স্থানীয় ও পুলিশ জানায়, বসতঘরের নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অমিতের মরদেহ পাওয়া গেছে। উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন বলেন, সকাল ৭টার দিকে অমিত সেন নামের এক রোগী হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা করা হয়েছে।

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে পশ্চিম শাকপুরা এলাকা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত অমিত সেনগুপ্ত (২২) পশ্চিম শাকপুরা এলাকার জয়দেব সেনগুপ্তের ছেলে। একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন অমিত।

স্থানীয় ও পুলিশ জানায়, বসতঘরের নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অমিতের মরদেহ পাওয়া গেছে।

উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন বলেন, সকাল ৭টার দিকে অমিত সেন নামের এক রোগী হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow