চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট যুবলীগের মিছিলের প্রস্তুতিকালে ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। এর আগে, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডবলমুরিং থানার পাঠানটুলি আজিজ বোর্ডিংয়ের পাশে বড়ুয়াপাড়াগামী সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আসাদ রায়হানের নেতৃত্বে প্রায় ২০০ থেকে ২৫০ জন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী মিছিল করার জন্য ওই এলাকায় জড়ো হচ্ছেন এমন খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ অভিযান চালায়। আরও পড়ুন ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে গুলি এ সময় মিছিলের নেতৃত্বদানকারী মো. আসাদ রায়হান (৩৪) ছাড়াও সদরঘাট থানা তাঁতীলীগের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী, ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মোহাম্মদ খায়ের (২৮), মো. জুয়েল, মোহাম্মদ তুষার ও মোহাম্মদ কায়সার আহমেদকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা ঘটনাস্থল
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট যুবলীগের মিছিলের প্রস্তুতিকালে ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
এর আগে, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডবলমুরিং থানার পাঠানটুলি আজিজ বোর্ডিংয়ের পাশে বড়ুয়াপাড়াগামী সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আসাদ রায়হানের নেতৃত্বে প্রায় ২০০ থেকে ২৫০ জন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী মিছিল করার জন্য ওই এলাকায় জড়ো হচ্ছেন এমন খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ অভিযান চালায়।
এ সময় মিছিলের নেতৃত্বদানকারী মো. আসাদ রায়হান (৩৪) ছাড়াও সদরঘাট থানা তাঁতীলীগের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী, ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মোহাম্মদ খায়ের (২৮), মো. জুয়েল, মোহাম্মদ তুষার ও মোহাম্মদ কায়সার আহমেদকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(১), ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ১১ আগস্ট দায়ের করা হয়। গ্রেফতার ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমআরএএইচ/এএমএ
What's Your Reaction?
