চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার খন্দকারপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৭। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ২টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল এ অভিযান পরিচালনা করে। আরও পড়ুন বিদেশি পিস্তল-গুলিসহ পল্লবীর ‘শুটার আলাল’ গ্রেফতার র্যাব জানায়, খন্দকারপাড়ার কালু মুন্সীর বাড়ি এলাকায় কয়েকজন ব্যক্তি অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৭৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। আরও পড়ুন ঢাকায় বিদেশি পিস্তল ও বুলেট সদৃশ বস্তুসহ যুবক গ্রেফতার র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্র
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার খন্দকারপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৭।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ২টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, খন্দকারপাড়ার কালু মুন্সীর বাড়ি এলাকায় কয়েকজন ব্যক্তি অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৭৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
এমআরএএইচ/এমএমকে
What's Your Reaction?
