চট্টগ্রামে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় একটি ফোম কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুমের এক অপারেটর বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিনি বলেন, বিকেল ৪টা ২০ মিনিটে আগুনের খবর পেয়ে ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ চলছিল। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এমআরএএইচ/এমএএইচ/

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় একটি ফোম কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুমের এক অপারেটর বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি বলেন, বিকেল ৪টা ২০ মিনিটে আগুনের খবর পেয়ে ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ চলছিল। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এমআরএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow