চট্টগ্রামে বন্যাদুর্গত খামারিদের মধ্যে ৪০০ বস্তা গোখাদ্য বিতরণ

চট্টগ্রামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সহায়তায় ৪০০ বস্তা গোখাদ্য (গমের ভুসি) বিতরণ শুরু করেছে বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মজুপাড়ায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর ও জেলা প্রাণিসম্পদ দপ্তর, চট্টগ্রামের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি ক্ষতিগ্রস্ত ডেইরি খামারির হাতে গোখাদ্য তুলে দেন। মন্ত্রী বলেন, ‘বন্যায় এ অঞ্চলের কৃষক ও ডেইরি খামারিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত খামারিদের পাশে রয়েছে। গবাদিপশুর স্বাস্থ্যসেবা, টিকাদান ও গোখাদ্য বিতরণের পাশাপাশি পর্যায়ক্রমে প্রয়োজনীয় অন্যান্য সহায়তাও অব্যাহত থাকবে।’ চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর জানান, বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি বিভিন্ন সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন বন্যাকবলিত চারটি উপজেলায় ৪০০ বস

চট্টগ্রামে বন্যাদুর্গত খামারিদের মধ্যে ৪০০ বস্তা গোখাদ্য বিতরণ
চট্টগ্রামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সহায়তায় ৪০০ বস্তা গোখাদ্য (গমের ভুসি) বিতরণ শুরু করেছে বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মজুপাড়ায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর ও জেলা প্রাণিসম্পদ দপ্তর, চট্টগ্রামের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি ক্ষতিগ্রস্ত ডেইরি খামারির হাতে গোখাদ্য তুলে দেন। মন্ত্রী বলেন, ‘বন্যায় এ অঞ্চলের কৃষক ও ডেইরি খামারিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত খামারিদের পাশে রয়েছে। গবাদিপশুর স্বাস্থ্যসেবা, টিকাদান ও গোখাদ্য বিতরণের পাশাপাশি পর্যায়ক্রমে প্রয়োজনীয় অন্যান্য সহায়তাও অব্যাহত থাকবে।’ চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর জানান, বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি বিভিন্ন সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন বন্যাকবলিত চারটি উপজেলায় ৪০০ বস্তা গোখাদ্য বিতরণ করছে। ক্ষতিগ্রস্ত খামারিদের দ্রুত পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার বলেন, ‘বন্যায় উপজেলার অনেক ডেইরি খামারের ঘাসের মাঠ ও গোখাদ্যের মজুত নষ্ট হয়ে গেছে। এ পরিস্থিতিতে গোখাদ্য বিতরণ অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। ক্ষতিগ্রস্ত খামারিদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রয়েছে।’ বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মালিক মোহাম্মদ ওমর বলেন, বন্যায় সবচেয়ে বেশি সংকটে পড়েছেন ডেইরি খামারিরা। তাদের পাশে দাঁড়ানো সংগঠনের নৈতিক দায়িত্ব। তাই জরুরি ভিত্তিতে গোখাদ্য সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি জানান, চন্দনাইশ, সাতকানিয়া, কর্ণফুলী ও বাঁশখালী এই চারটি বন্যাকবলিত উপজেলায় ১০০ বস্তা করে মোট ৪০০ বস্তা গমের ভুসি বিতরণ করা হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাধ্যমে এসব গোখাদ্য ক্ষতিগ্রস্ত প্রান্তিক ডেইরি খামারিদের হাতে পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আনোয়ার উল্লাহ পাভেল ও নুরুল হুদা, যুগ্ম সম্পাদক কাউসার শাহ, আব্দুর রাজ্জাক রাজন এবং আইনবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow