চট্টগ্রামে বিএনপি নেতার বাড়িতে হামলা, মা-ছেলে গুলিবিদ্ধ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনির (৪২) বাড়িতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে তার হাতে ও পেটে এবং তার বৃদ্ধা মা আছিয়া বেগমের (৭০) পায়ে গুলি লেগেছে। এ ছাড়া ওসমান গনিকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে এবং তার বাবা রশিদ আহমদের মাথায়ও আঘাত লেগেছে বলে জানান স্বজনরা। রোববার (২২ মার্চ) রাত ৮টা ১০ মিনিটের দিকে ইউনিয়নের ২নং ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, ৩-৪ জনের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওসমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তার মা ও বাবাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। হাসপাতালে তাকে দেখতে যাওয়া উপজেলা বিএনপি নেতা কামাল হোসেন জানান, হামলায় ওসমানের শরীরে একাধিক গুলি লেগেছে। এর মধ্যে পেটে লাগা গুলিটি গুরুতর। এ ছাড়া তার একটি হাত কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। চিকিৎ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনির (৪২) বাড়িতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে তার হাতে ও পেটে এবং তার বৃদ্ধা মা আছিয়া বেগমের (৭০) পায়ে গুলি লেগেছে।
এ ছাড়া ওসমান গনিকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে এবং তার বাবা রশিদ আহমদের মাথায়ও আঘাত লেগেছে বলে জানান স্বজনরা। রোববার (২২ মার্চ) রাত ৮টা ১০ মিনিটের দিকে ইউনিয়নের ২নং ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, ৩-৪ জনের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওসমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তার মা ও বাবাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।
হাসপাতালে তাকে দেখতে যাওয়া উপজেলা বিএনপি নেতা কামাল হোসেন জানান, হামলায় ওসমানের শরীরে একাধিক গুলি লেগেছে। এর মধ্যে পেটে লাগা গুলিটি গুরুতর। এ ছাড়া তার একটি হাত কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। চিকিৎসক সেটি কেটে বাদ দিতে চেয়েছিলেন, তবে অনুরোধ করে না কেটে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এদিকে হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি এবং সন্ত্রাসীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
What's Your Reaction?