চট্টগ্রামে শিপইয়ার্ডের নিহত প্রত্যেকের পরিবার পাবে ১০ লাখ টাকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাটিয়ারী উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ এ স্ক্র্যাপ জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে। শুক্রবার (১৪ আগস্ট) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতদের স্বজনদের সান্ত্বনা ও আহত শ্রমিকের চিকিৎসার খোঁজ নিতে এসে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ তথ্য জানান। এসময় জেলা প্রশাসক বলেন, "নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন এ টাকা দেবে।" এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঘটনাস্থলে সেনাবাহিনীর টিম গেছে। বিস্ফোরক অধিদপ্তরের টিম গেছে। প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত টিম গঠন করা হবে। যাতে বিশেষজ্ঞ অন্তর্ভূক্ত থাকবে। রিপোর্ট পেলে বুঝতে পারব সেফটি নিশ্চিত করা হয়েছিল কিনা। এর আগে, আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী স্টেশন রোড সংলগ্ন সাগর উপকূলে অবস্থিত মো. লোকমানের মালিকানাধীন ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ’ নামক শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস বিষ্ফোরণের দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮

চট্টগ্রামে শিপইয়ার্ডের নিহত প্রত্যেকের পরিবার পাবে ১০ লাখ টাকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাটিয়ারী উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ এ স্ক্র্যাপ জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে।

শুক্রবার (১৪ আগস্ট) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতদের স্বজনদের সান্ত্বনা ও আহত শ্রমিকের চিকিৎসার খোঁজ নিতে এসে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ তথ্য জানান।

এসময় জেলা প্রশাসক বলেন, "নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন এ টাকা দেবে।"

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঘটনাস্থলে সেনাবাহিনীর টিম গেছে। বিস্ফোরক অধিদপ্তরের টিম গেছে। প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত টিম গঠন করা হবে। যাতে বিশেষজ্ঞ অন্তর্ভূক্ত থাকবে। রিপোর্ট পেলে বুঝতে পারব সেফটি নিশ্চিত করা হয়েছিল কিনা।

এর আগে, আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী স্টেশন রোড সংলগ্ন সাগর উপকূলে অবস্থিত মো. লোকমানের মালিকানাধীন ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ’ নামক শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস বিষ্ফোরণের দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। অন্তত ৭ জন শ্রমিক গুরুতরভাবে দগ্ধ ও আহত হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow