চট্টগ্রামে সিটি কলেজে বৃহস্পতিবারের ক্লাস-পরীক্ষা বন্ধ
# চলবে ২০২৪ সালের ডিগ্রি (পাস) দ্বিতীয় বর্ষের পরীক্ষাচট্টগ্রাম সরকারি সিটি কলেজে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সব ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক দুই ছাত্রসংগঠনের মধ্যে সংঘর্ষের জেরে এ সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের ডিগ্রি (পাস) দ্বিতীয় বর্ষের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। বুধবার (২২ এপ্রিল) কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনিবার্য কারণে বৃহস্পতিবার চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সব শ্রেণির পাঠদান এবং অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের ডিগ্রি (পাস) দ্বিতীয় বর্ষের পরীক্ষা যথারীতি চলবে। একইভাবে ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষের নির্বাচনি পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হবে। ২২ ও ২৩ এপ্রিলের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে। জানা গেছে, কলেজ ভবনের দেয়ালে থাকা একটি গ্রাফিতিতে লেখা ‘ছাত্র’ শব্দ মুছে সেখানে ‘গুপ্ত’ শব্দ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে বিরোধের সূত্রপাত
# চলবে ২০২৪ সালের ডিগ্রি (পাস) দ্বিতীয় বর্ষের পরীক্ষা
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সব ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক দুই ছাত্রসংগঠনের মধ্যে সংঘর্ষের জেরে এ সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের ডিগ্রি (পাস) দ্বিতীয় বর্ষের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
বুধবার (২২ এপ্রিল) কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অনিবার্য কারণে বৃহস্পতিবার চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সব শ্রেণির পাঠদান এবং অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের ডিগ্রি (পাস) দ্বিতীয় বর্ষের পরীক্ষা যথারীতি চলবে।
একইভাবে ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষের নির্বাচনি পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হবে। ২২ ও ২৩ এপ্রিলের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
জানা গেছে, কলেজ ভবনের দেয়ালে থাকা একটি গ্রাফিতিতে লেখা ‘ছাত্র’ শব্দ মুছে সেখানে ‘গুপ্ত’ শব্দ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এর জেরে দুই সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে প্রথম দফা সংঘর্ষের পর বিকেল ৪টার দিকে আবারও দুই পক্ষ মুখোমুখি হয়। এতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। সংঘর্ষে ছাত্রশিবিরের কর্মী আশরাফুল ইসলাম গুরুতর আহত হন। তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য বুধবার তাকে ঢাকায় আনা হয়েছে।
এমডিআইএইচ/এমএএইচ/
What's Your Reaction?