চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় সড়ক দুর্ঘটনায় নাঈম হাসান নিহতের মামলায় প্রধান আসামি তৌহিদুল আলমকে (২৯) গ্রেফতার করেছে র্যাব-৭। সোমবার (১০ আগস্ট) রাত ১০টা ৫০ মিনিটের দিকে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৭ জানায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে, বায়েজিদ বোস্তামী থানার মামলা নম্বর-২, ৩ ডিসেম্বর ২০২৫, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি তৌহিদুল আলম অক্সিজেন এলাকায় অবস্থান করছেন। পরে র্যাব-৭-এর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতার তৌহিদুল আলম (২৯) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকার জানে আলমের ছেলে। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এমআরএএইচ/এসএনআর
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় সড়ক দুর্ঘটনায় নাঈম হাসান নিহতের মামলায় প্রধান আসামি তৌহিদুল আলমকে (২৯) গ্রেফতার করেছে র্যাব-৭।
সোমবার (১০ আগস্ট) রাত ১০টা ৫০ মিনিটের দিকে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ জানায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে, বায়েজিদ বোস্তামী থানার মামলা নম্বর-২, ৩ ডিসেম্বর ২০২৫, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি তৌহিদুল আলম অক্সিজেন এলাকায় অবস্থান করছেন।
পরে র্যাব-৭-এর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার তৌহিদুল আলম (২৯) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকার জানে আলমের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআরএএইচ/এসএনআর
What's Your Reaction?