চট্টগ্রামে ১২তম শোরুম উদ্বোধন করল লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’
বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘মিরর’ বন্দরনগরী চট্টগ্রামে তাদের ১২তম শোরুম উদ্বোধন করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় প্রবর্তক মোড়ে অবস্থিত ‘কনকর্ড মঈন স্কয়ারে’ এক অনুষ্ঠানের মাধ্যমে এ নতুন আউটলেটের যাত্রা শুরু হয়। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রথিতযশা সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ নতুন এ শোরুমটি উদ্বোধন করেন। ২০১১ সালে যাত্রা শুরু করা ‘মিরর’ দীর্ঘ দেড় দশক ধরে বাংলাদেশের লাইফস্টাইল ব্র্যান্ডে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। উন্নতমানের রপ্তানিযোগ্য পোশাক সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ ব্র্যান্ডের প্রধান লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করে ফারাবী হাফিজ বলেন, ‘মিরর সবসময়ই গুণগত মান এবং আধুনিকতার সমন্বয় ঘটিয়ে আসছে। চট্টগ্রামের রুচিশীল মানুষের জন্য প্রবর্তক মোড়ের এ নতুন শোরুমটি ফ্যাশনে নতুন মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস। এমন একটি দেশীয় ব্র্যান্ডের অগ্রযাত্রায় সাথে থাকতে পেরে আমি আনন্দিত।’ মিররের চেয়ারম্যান আশিকুর রহমান আসিফ বলেন, ‘২০১১ সাল থেকে আমাদের লক্ষ্য ছিল ক্রেতাদের সেরা মানের এক্সপোর্ট পোশাকের
বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘মিরর’ বন্দরনগরী চট্টগ্রামে তাদের ১২তম শোরুম উদ্বোধন করেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় প্রবর্তক মোড়ে অবস্থিত ‘কনকর্ড মঈন স্কয়ারে’ এক অনুষ্ঠানের মাধ্যমে এ নতুন আউটলেটের যাত্রা শুরু হয়।
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রথিতযশা সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ নতুন এ শোরুমটি উদ্বোধন করেন।
২০১১ সালে যাত্রা শুরু করা ‘মিরর’ দীর্ঘ দেড় দশক ধরে বাংলাদেশের লাইফস্টাইল ব্র্যান্ডে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। উন্নতমানের রপ্তানিযোগ্য পোশাক সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ ব্র্যান্ডের প্রধান লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করে ফারাবী হাফিজ বলেন, ‘মিরর সবসময়ই গুণগত মান এবং আধুনিকতার সমন্বয় ঘটিয়ে আসছে। চট্টগ্রামের রুচিশীল মানুষের জন্য প্রবর্তক মোড়ের এ নতুন শোরুমটি ফ্যাশনে নতুন মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস। এমন একটি দেশীয় ব্র্যান্ডের অগ্রযাত্রায় সাথে থাকতে পেরে আমি আনন্দিত।’
মিররের চেয়ারম্যান আশিকুর রহমান আসিফ বলেন, ‘২০১১ সাল থেকে আমাদের লক্ষ্য ছিল ক্রেতাদের সেরা মানের এক্সপোর্ট পোশাকের নিশ্চয়তা দেওয়া। চট্টগ্রামের মানুষের ভালোবাসায় আজ আমরা এখানে আমাদের ১২তম শোরুম চালু করেছি। আমরা বিশ্বাস করি, আমাদের মানসম্মত পোশাক এবং সাশ্রয়ী দাম বরাবরের মতোই ক্রেতাদের সন্তুষ্ট করবে।’
চট্টগ্রামের এ নতুন শোরুমে পাওয়া যাবে পুরুষ, নারী ও শিশুদের জন্য আকর্ষণীয় ও বৈচিত্র্যময় রপ্তানিযোগ্য পোশাকের বিশাল কালেকশন। উদ্বোধন উপলক্ষে আজ সারাদিন ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণ ও ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থা ছিল।
এছাড়াও উপস্থিত ছিলেন, মিররের ব্যবস্থাপনা পরিচালক মাইনুল ইসলাম সোহেল, অর্থ পরিচালক মো. শাহাদাত হোসাইন, নির্বাহী পরিচালক মো. নাহিদুর রহমান ও নির্বাহী পরিচালক মোশারফ হোসাইন মজুমদার। কনকর্ড রিয়েল এস্টেট চট্টগ্রামের অপারেশন প্রধান মোহাম্মদ ফয়সাল ইসলাম ও কনকর্ড মুঈন স্কয়ার শপিং মল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইব্রাহীম।
What's Your Reaction?