চট্টগ্রামে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি আরও ৭৪
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭৪ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ১ হাজার ২২২ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলো। অন্যদিকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে ১১৫ জন। রোববার (১০ মে) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ২২২ জনের মধ্যে ১ হাজার ১৬০ জনই চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার। বাকি ৬২ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৭৫ জন। এ পর্যন্ত মোট ৯০০ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে চট্টগ্রাম মহানগর ও উপজেলার বিভিন্ন হাসপাতালে হাম এবং এর উপসর্গ নিয়ে মোট ২৪৭ জন চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭৪ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ১ হাজার ২২২ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলো। অন্যদিকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে ১১৫ জন।
রোববার (১০ মে) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ২২২ জনের মধ্যে ১ হাজার ১৬০ জনই চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার। বাকি ৬২ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৭৫ জন। এ পর্যন্ত মোট ৯০০ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে চট্টগ্রাম মহানগর ও উপজেলার বিভিন্ন হাসপাতালে হাম এবং এর উপসর্গ নিয়ে মোট ২৪৭ জন চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
What's Your Reaction?