চট্টগ্রাম ইপিজেড এলাকায় জলাবদ্ধতা নিরসনে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ
চট্টগ্রামের ইপিজেড-সল্টগোলা ক্রসিং এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ লক্ষ্যে সম্ভাব্য নির্মাণস্থান পরিদর্শন করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন। তিনি বৃহস্পতিবার (২৫ জুন) নয়ারহাট খাল ও ইপিজেড-সল্টগোলা ক্রসিং-সংলগ্ন এলাকা পরিদর্শন করে স্লুইসগেট নির্মাণের সম্ভাব্যতা যাচাই করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সিডিএ সূত্র জানায়, চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় এর আগে নয়ারহাট খালের সংস্কারকাজ করা হয়েছিল। তবে খালের মুখে স্লুইসগেট না থাকায় জোয়ারের সময় সমুদ্রের পানি খালে প্রবেশ করে এবং বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়। ফলে হালিশহর, ইপিজেড ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যায় পরিণত হয়েছে। এর আগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এ এলাকায় একটি স্লুইসগেট নির্মাণের পরিকল্পনা নিলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়ন হয়নি। সম্প্রতি দায়িত্ব নেওয়ার পর জলাবদ্ধতা নিরসনকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করেন সিডিএ চেয়ারম্যান। আজ পরিদর্শনকালে তিনি বলেন, এলাকার দীর্ঘদ
চট্টগ্রামের ইপিজেড-সল্টগোলা ক্রসিং এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ লক্ষ্যে সম্ভাব্য নির্মাণস্থান পরিদর্শন করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন।
তিনি বৃহস্পতিবার (২৫ জুন) নয়ারহাট খাল ও ইপিজেড-সল্টগোলা ক্রসিং-সংলগ্ন এলাকা পরিদর্শন করে স্লুইসগেট নির্মাণের সম্ভাব্যতা যাচাই করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সিডিএ সূত্র জানায়, চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় এর আগে নয়ারহাট খালের সংস্কারকাজ করা হয়েছিল। তবে খালের মুখে স্লুইসগেট না থাকায় জোয়ারের সময় সমুদ্রের পানি খালে প্রবেশ করে এবং বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়। ফলে হালিশহর, ইপিজেড ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যায় পরিণত হয়েছে।
এর আগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এ এলাকায় একটি স্লুইসগেট নির্মাণের পরিকল্পনা নিলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়ন হয়নি।
সম্প্রতি দায়িত্ব নেওয়ার পর জলাবদ্ধতা নিরসনকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করেন সিডিএ চেয়ারম্যান। আজ পরিদর্শনকালে তিনি বলেন, এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে প্রকল্পটিকে অগ্রাধিকার দেওয়া হবে। দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, স্লুইসগেট নির্মাণের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ ও ব্যবহারসংক্রান্ত বিষয়গুলোতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলীদের দ্রুত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন সিডিএ চেয়ারম্যান। এসময় তারা জলাবদ্ধতার কারণে দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন। জবাবে বেলায়েত হোসেন দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, জলাবদ্ধতার স্থায়ী সমাধানে অবকাঠামোগত উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং খাল-নালা দখলের প্রবণতা বন্ধ না হলে উন্নয়ন উদ্যোগের সুফল পুরোপুরি পাওয়া যাবে না।
এমআরএএইচ/একিউএফ
What's Your Reaction?