চট্টগ্রাম থেকে পাওয়া সর্বশেষ সুখবর

চট্টগ্রামসহ পুরো দেশজুড়েই চলছে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া। আবহাওয়ার এমন পরিস্থিতিতে ক্রিকেট খেলা হওয়া কঠিন। চট্টগ্রামের আবহাওয়াও প্রতিকূলে। তবে এই মুহুর্তে বৃষ্টি কমেছে। চট্টগ্রামে আজ সকাল থেকে তেমন বৃষ্টি ছিল না। কিন্তু দুপুরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। যা নিয়ে দ্বিতীয় ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে সর্বশেষ খবর হচ্ছে, বৃষ্টি কমেছে। দুই দলও টিম বাসে করে মাঠে চলে এসেছে টিম হোটেল থেকে। চট্ট্রগামের মাঠের ড্রেনেজ ব্যবস্থা বেশ ভালো। সেক্ষেত্রে বৃষ্টি থামলে দ্রুততম সময়ের মধ্যেই খেলা শুরু করা যাবে বলে আশা করা যাচ্ছে। চট্টগ্রামে গতকাল দিনেও টানা বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর বৃষ্টি কমে এসেছে। সকালেও তেমন বৃষ্টি ছিল না। তবে ১২টার আশেপাশে মুষলধারে বৃষ্টি শুরু হয়। যা এখনও চলছে, তবে আগের চেয়ে কমেছে। মাঠে চলে এসেছেন দুই দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফের সদস্যরা। প্রথম ওয়ানডেতে জয়ের পর হেরেছে টানা দুই ম্যাচ। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরেছে কিউইরা। টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ এপ্রিল, তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২ মে, মিরপুরের শের

চট্টগ্রাম থেকে পাওয়া সর্বশেষ সুখবর

চট্টগ্রামসহ পুরো দেশজুড়েই চলছে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া। আবহাওয়ার এমন পরিস্থিতিতে ক্রিকেট খেলা হওয়া কঠিন। চট্টগ্রামের আবহাওয়াও প্রতিকূলে। তবে এই মুহুর্তে বৃষ্টি কমেছে।

চট্টগ্রামে আজ সকাল থেকে তেমন বৃষ্টি ছিল না। কিন্তু দুপুরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। যা নিয়ে দ্বিতীয় ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে সর্বশেষ খবর হচ্ছে, বৃষ্টি কমেছে। দুই দলও টিম বাসে করে মাঠে চলে এসেছে টিম হোটেল থেকে।

চট্ট্রগামের মাঠের ড্রেনেজ ব্যবস্থা বেশ ভালো। সেক্ষেত্রে বৃষ্টি থামলে দ্রুততম সময়ের মধ্যেই খেলা শুরু করা যাবে বলে আশা করা যাচ্ছে।

চট্টগ্রামে গতকাল দিনেও টানা বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর বৃষ্টি কমে এসেছে। সকালেও তেমন বৃষ্টি ছিল না। তবে ১২টার আশেপাশে মুষলধারে বৃষ্টি শুরু হয়। যা এখনও চলছে, তবে আগের চেয়ে কমেছে। মাঠে চলে এসেছেন দুই দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফের সদস্যরা।

প্রথম ওয়ানডেতে জয়ের পর হেরেছে টানা দুই ম্যাচ। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরেছে কিউইরা। টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ এপ্রিল, তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২ মে, মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow