চট্টগ্রাম নগরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

চট্টগ্রাম নগরে পৃথক সিআর সাজা ও অর্থঋণ জারির মামলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার আসামির নাম লিটন কুমার বিশ্বাস। তিনি নগরের কোতোয়ালী থানার খাতুনগঞ্জ এলাকার বাসিন্দা। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, লিটন কুমার বিশ্বাসের বিরুদ্ধে নয়টি সিআর সাজা পরোয়ানা রয়েছে। এসব মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। গ্রেফতারের পর তাকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এমআরএএইচ/এমআরএম

চট্টগ্রাম নগরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

চট্টগ্রাম নগরে পৃথক সিআর সাজা ও অর্থঋণ জারির মামলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার আসামির নাম লিটন কুমার বিশ্বাস। তিনি নগরের কোতোয়ালী থানার খাতুনগঞ্জ এলাকার বাসিন্দা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, লিটন কুমার বিশ্বাসের বিরুদ্ধে নয়টি সিআর সাজা পরোয়ানা রয়েছে। এসব মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

গ্রেফতারের পর তাকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এমআরএএইচ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow