চট্টগ্রাম বন্দরে পৌঁছল জ্বালানি তেলবাহী ২ জাহাজ

চট্টগ্রাম বন্দরের জলসীমায় একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ পৌঁছেছে বলে জানা গেছে।  বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এ তথ্য জানায়।  জানা গেছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুত তেল খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি কারিগরি প্রস্তুতিও সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। জ্বালানি তেল খালাস কার্যক্রম তদারকিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্দরে উপস্থিত থাকবেন। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, এই চালান দেশের ডিজেলের মজুদ বাড়াতে সহায়তা করবে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জাহাজ থেকে নমুনা সংগ্রহ করে ল্যাব পরীক্ষার পরপরই খালাস কার্যক্রম শুরু করা হবে। দ্রুত খালাস নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ ও বিপিসি সমন্বিতভাবে কাজ করছে। বিপিসি সূত্রে আরও জানা গেছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে যে চাপ তৈরি হয়েছে, তা সামাল দিতে নিয়মিতভাবে এ ধরনের আমদানি ক

চট্টগ্রাম বন্দরে পৌঁছল জ্বালানি তেলবাহী ২ জাহাজ

চট্টগ্রাম বন্দরের জলসীমায় একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ পৌঁছেছে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এ তথ্য জানায়। 

জানা গেছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুত তেল খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি কারিগরি প্রস্তুতিও সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

জ্বালানি তেল খালাস কার্যক্রম তদারকিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্দরে উপস্থিত থাকবেন। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, এই চালান দেশের ডিজেলের মজুদ বাড়াতে সহায়তা করবে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জাহাজ থেকে নমুনা সংগ্রহ করে ল্যাব পরীক্ষার পরপরই খালাস কার্যক্রম শুরু করা হবে। দ্রুত খালাস নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ ও বিপিসি সমন্বিতভাবে কাজ করছে।

বিপিসি সূত্রে আরও জানা গেছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে যে চাপ তৈরি হয়েছে, তা সামাল দিতে নিয়মিতভাবে এ ধরনের আমদানি কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow