কুমিল্লায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুমিল্লায় বজ্রপাতে আবুল খায়ের নামে এক কৃষক মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ১নম্বর ওয়ার্ডের সোনাকাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবুল খায়ের (৬০) একই গ্রামের বাসিন্দা, পেশায় কৃষক। স্থানীয়রা জানায়, আবুল খায়ের গোসল করার জন্য তার বাড়ির পাশে একটি পুকুরে যায়। সে সময় হঠাৎ ভারি বৃষ্টির সাথে বজ্রপাত আরম্ভ হয়। এসময় হঠাৎ আবুল খায়ের পুকুরের ঘাটলায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী জানান,দুপুরে বজ্রপাতে আঘাতপ্রাপ্ত আবুল খায়েরকে হাসপাতালের আনা হলে পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেছে হাসপপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কুমিল্লায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুমিল্লায় বজ্রপাতে আবুল খায়ের নামে এক কৃষক মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ১নম্বর ওয়ার্ডের সোনাকাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবুল খায়ের (৬০) একই গ্রামের বাসিন্দা, পেশায় কৃষক।

স্থানীয়রা জানায়, আবুল খায়ের গোসল করার জন্য তার বাড়ির পাশে একটি পুকুরে যায়। সে সময় হঠাৎ ভারি বৃষ্টির সাথে বজ্রপাত আরম্ভ হয়। এসময় হঠাৎ আবুল খায়ের পুকুরের ঘাটলায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী জানান,দুপুরে বজ্রপাতে আঘাতপ্রাপ্ত আবুল খায়েরকে হাসপাতালের আনা হলে পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেছে হাসপপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow