চট্টগ্রাম বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের একাধিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানায়। বিমানবন্দর সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের অধিকাংশ এয়ারফিল্ড ও ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে বিভিন্ন এয়ারলাইন্সের নির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বাতিল হওয়া বহির্গমণ ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট বিজি-১৪৭ ঢাকা-চট্টগ্রাম-দুবাই, যার চট্টগ্রাম থেকে সম্ভাব্য ছাড়ার সময় ছিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট। একই সংস্থার ফ্লাইট বিজি-১৫১ ঢাকা-চট্টগ্রাম-শারজাহ, যার সম্ভাব্য ছাড়ার সময় ছিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-৩৩৩ ঢাকা-চট্টগ্রাম-দোহা, যা সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে চট্টগ্রাম ত্যাগ করার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে। আগমনী ফ্লাইটগুলোর মধ্যে বাতিল হয়েছে এয়ার আরাবিয়ার ফ্লাইট জি৯-৫২০ শারজাহ-চট্টগ্রাম, ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-৩৪৪ দুবাই-

চট্টগ্রাম বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের একাধিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের অধিকাংশ এয়ারফিল্ড ও ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে বিভিন্ন এয়ারলাইন্সের নির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বাতিল হওয়া বহির্গমণ ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট বিজি-১৪৭ ঢাকা-চট্টগ্রাম-দুবাই, যার চট্টগ্রাম থেকে সম্ভাব্য ছাড়ার সময় ছিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট। একই সংস্থার ফ্লাইট বিজি-১৫১ ঢাকা-চট্টগ্রাম-শারজাহ, যার সম্ভাব্য ছাড়ার সময় ছিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-৩৩৩ ঢাকা-চট্টগ্রাম-দোহা, যা সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে চট্টগ্রাম ত্যাগ করার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে।

আগমনী ফ্লাইটগুলোর মধ্যে বাতিল হয়েছে এয়ার আরাবিয়ার ফ্লাইট জি৯-৫২০ শারজাহ-চট্টগ্রাম, ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-৩৪৪ দুবাই-চট্টগ্রাম এবং সালাম এয়ারের ফ্লাইট অভি-৪০৩ মাস্কাট-চট্টগ্রাম। সংশ্লিষ্ট দেশগুলো থেকে এসব ফ্লাইটের নির্ধারিত সময় অনুযায়ী যাত্রা সম্ভব হয়নি। তবে ব্যতিক্রম হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১২২ মাস্কাট-চট্টগ্রাম-ঢাকা ওমানের মাস্কাট থেকে বিকাল ৫টায় চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছে বলে জানা গেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ বিভাগের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলেও সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ফ্লাইট চালু রাখতে এয়ারলাইন্সগুলো কাজ করছে। যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow