চট্টগ্রাম-২ আসনের সরোয়ার আলমগীরের মামলার আপিল শুনানি পিছিয়েছে

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে বিএনপি মনোনীত বিজয়ী প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র নিয়ে চলমান আইনি জটিলতা আরও দীর্ঘায়িত হলো। মঙ্গলবার (২৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নির্ধারিত দিনে শুনানি অনুষ্ঠিত হয়নি। সরোয়ার আলমগীরের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ জানিয়েছেন, আজ (মঙ্গলবার) আপিল বিভাগের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এক নম্বর বেঞ্চের কার্যতালিকায় মামলাটি অন্তর্ভুক্ত ছিল না। ফলে পূর্বনির্ধারিত তারিখ থাকা সত্ত্বেও শুনানি সম্ভব হয়নি। আদালতে বিষয়টি শনাক্ত করার মাধ্যমে নতুন শুনানির দিন ধার্য করা হবে। জানা গেছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশে স্থগিতাদেশ দেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন লিভ টু আপিল দায়ের করেন। এর প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। গত ২৭ জানুয়ারি হাইকোর্ট সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। তবে আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্বাচন কমিশন তার বিজয়ের গেজেট প্রকাশ করতে পারবে না। গত ১

চট্টগ্রাম-২ আসনের সরোয়ার আলমগীরের মামলার আপিল শুনানি পিছিয়েছে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে বিএনপি মনোনীত বিজয়ী প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র নিয়ে চলমান আইনি জটিলতা আরও দীর্ঘায়িত হলো। মঙ্গলবার (২৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নির্ধারিত দিনে শুনানি অনুষ্ঠিত হয়নি। সরোয়ার আলমগীরের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ জানিয়েছেন, আজ (মঙ্গলবার) আপিল বিভাগের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এক নম্বর বেঞ্চের কার্যতালিকায় মামলাটি অন্তর্ভুক্ত ছিল না। ফলে পূর্বনির্ধারিত তারিখ থাকা সত্ত্বেও শুনানি সম্ভব হয়নি। আদালতে বিষয়টি শনাক্ত করার মাধ্যমে নতুন শুনানির দিন ধার্য করা হবে। জানা গেছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশে স্থগিতাদেশ দেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন লিভ টু আপিল দায়ের করেন। এর প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। গত ২৭ জানুয়ারি হাইকোর্ট সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। তবে আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্বাচন কমিশন তার বিজয়ের গেজেট প্রকাশ করতে পারবে না। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 'ধানের শীষ' প্রতীক নিয়ে সরোয়ার আলমগীর ৭৬ হাজার ৩৮৫ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন। কিন্তু আদালতের স্থগিতাদেশ থাকায় নির্বাচন কমিশন এখনো তার বিজয়ের সরকারি গেজেট প্রকাশ করতে পারছে না। ফলে বিপুল ভোটে জয়ী হয়েও মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারছেন না। বর্তমানে ফটিকছড়ির এই আসনের ভোটার ও সমর্থকদের দৃষ্টি এখন আদালতের পরবর্তী শুনানির দিকে, যা নির্ধারণ করবে সরোয়ার আলমগীরের সংসদে যাওয়ার চূড়ান্ত পথ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow