চট্টলা এক্সপ্রেসে আগুন, তদন্তে ৪ সদস্যের কমিটি

সীতাকুণ্ডের ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুর্ঘটনার পর ঘটনা তদন্তে এ কমিটি গঠন করা হয়। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আও পড়ুনঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আগুন বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (ডিটিও) কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এম মাঈন উদ্দিন/আরএইচ/জেআইএম

চট্টলা এক্সপ্রেসে আগুন, তদন্তে ৪ সদস্যের কমিটি

সীতাকুণ্ডের ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুর্ঘটনার পর ঘটনা তদন্তে এ কমিটি গঠন করা হয়।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আও পড়ুন
ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আগুন

বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (ডিটিও) কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এম মাঈন উদ্দিন/আরএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow