চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ জন চা-শ্রমিককে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল ৪টায় চন্ডিছড়া চা-বাগানের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিকদের হাতে এসব কার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল, হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং চা-শ্রমিকরা। অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ জন শ্রমিককে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে আরও সুবিধাভোগীকে এ কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে। ফ্যামিলি কার্ড হাতে পেয়ে চা-শ্রমিকদের মধ্যে আনন্দ-উচ্ছ্ব
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ জন চা-শ্রমিককে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল ৪টায় চন্ডিছড়া চা-বাগানের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিকদের হাতে এসব কার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল, হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং চা-শ্রমিকরা।
অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ জন শ্রমিককে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে আরও সুবিধাভোগীকে এ কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে।
ফ্যামিলি কার্ড হাতে পেয়ে চা-শ্রমিকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তারা জানান, এ উদ্যোগের ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহসহ সরকারের বিভিন্ন সহায়তা ও সেবা পাওয়া আরও সহজ হবে।
সংসদ সদস্য এস এম ফয়সল বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। চা-শ্রমিকদের ফ্যামিলি কার্ড প্রদান সেই উদ্যোগেরই অংশ। এ কর্মসূচি তাদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
What's Your Reaction?