স্কুলছাত্রীর আত্মহত্যা প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ী প্রেমঘটিত ঘটনায় এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার প্রেমিক সুজনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার কিল্লাপাড়া নিজ বাড়ি থেকে অভিযুক্ত সুজনকে গ্রেফতার করেছে। এরপর বৃহস্পতিবার শেরপুর আদালতে সোপর্দ করা হয়। নিহত মনতাজুর রহমান দীপা (১৬) উপজেলার পাইখাতলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে এবং পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কিল্লাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে সুজনের সঙ্গে দীপার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সুজন পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত এবং তিনি বিবাহিত ও এক সন্তানের জনক। সম্প্রতি তাদের প্রেমের বিষয়টি দীপার পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে শাসন করেন। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সে পরিবারের সদস্যদের অগোচরে কীটনাশক পান করে সুজনের বাড়িতে গিয়ে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে সুজন দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক দীপাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতে

স্কুলছাত্রীর আত্মহত্যা প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ী প্রেমঘটিত ঘটনায় এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার প্রেমিক সুজনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার কিল্লাপাড়া নিজ বাড়ি থেকে অভিযুক্ত সুজনকে গ্রেফতার করেছে। এরপর বৃহস্পতিবার শেরপুর আদালতে সোপর্দ করা হয়।

নিহত মনতাজুর রহমান দীপা (১৬) উপজেলার পাইখাতলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে এবং পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কিল্লাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে সুজনের সঙ্গে দীপার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সুজন পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত এবং তিনি বিবাহিত ও এক সন্তানের জনক।

সম্প্রতি তাদের প্রেমের বিষয়টি দীপার পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে শাসন করেন। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সে পরিবারের সদস্যদের অগোচরে কীটনাশক পান করে সুজনের বাড়িতে গিয়ে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে সুজন দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক দীপাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা দুলাল মিয়া বাদী হয়ে নালিতাবাড়ী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ বুধবার সন্ধ্যায় অভিযুক্ত সুজনকে গ্রেফতার করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জমান জানান, আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেফতার করা সুজনকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

মো. নাঈম ইসলাম/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow