এআইইউবি ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক সই

দেশের ক্রিড়া ও শিক্ষা খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, খেলোয়াড়দের শিক্ষাগত উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।  বুধবার (১০ জুন) এআইইউবি ক্যাম্পাসে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে এআইইউবি আগামী তিন বছরের জন্য বাংলাদেশ ভলিবল ফেডারেশনের অফিসিয়াল শিক্ষা অংশীদার হিসেবে কাজ করবে। এর ফলে বাংলাদেশে ক্রীড়া ও শিক্ষার উন্নয়নে উভয় প্রতিষ্ঠানের সম্মিলিত অঙ্গীকার আরও সুদৃঢ় হবে।  সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান। এ সময় উপস্থিত ছিলেন এআইইউবি’র প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মনজুর এইচ. খান, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ, এআইইউবি’র অফিস অব স্পোর্টসের কো-অর্ডিনেটর মো. জয়নাল আবেদিনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের সম্পৃক্ততা, দক্ষতা উন্নয়ন এবং বা

এআইইউবি ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক সই

দেশের ক্রিড়া ও শিক্ষা খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, খেলোয়াড়দের শিক্ষাগত উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 

বুধবার (১০ জুন) এআইইউবি ক্যাম্পাসে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে এআইইউবি আগামী তিন বছরের জন্য বাংলাদেশ ভলিবল ফেডারেশনের অফিসিয়াল শিক্ষা অংশীদার হিসেবে কাজ করবে। এর ফলে বাংলাদেশে ক্রীড়া ও শিক্ষার উন্নয়নে উভয় প্রতিষ্ঠানের সম্মিলিত অঙ্গীকার আরও সুদৃঢ় হবে। 

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান। এ সময় উপস্থিত ছিলেন এআইইউবি’র প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মনজুর এইচ. খান, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ, এআইইউবি’র অফিস অব স্পোর্টসের কো-অর্ডিনেটর মো. জয়নাল আবেদিনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের সম্পৃক্ততা, দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশে ভলিবল খেলার বিকাশে নতুন সুযোগ তৈরিসহ ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের জন্য ক্রীড়া ও শিক্ষার সমন্বয়ে একটি টেকসই উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow