কোরবানির বর্জ্য অপসারণে ঘোষণার সঙ্গে বাস্তবের মিল নেই : জামায়াত

রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের ঘোষণা বাস্তবের মিল নেই বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  শনিবার (৩০ মে) বিকেলে চলমান পরিস্থিতি নিয়ে রাজধানীর মগবাজারের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। কোরবানির বর্জ্য অব্যবস্থাপনার অভিযোগ করে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, অব্যবস্থাপনার কারণে রোগব্যাধি ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।  তিনি বলেন, গরুর হাটেও টোকেনের নামে চাঁদাবাজি করা হয়েছে। যা নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ দেখা যায়নি। এসময় ঈদযাত্রায় সড়কের মৃত্যুর ঘটনা উল্লেখ্য করে সরকারের সমালোচনা করেন তিনি। সেলিম উদ্দিন বলেন, জুলাইকে অস্বীকার করা মানে ফ্যাসিবাদকে মেনে নেওয়া। এটা যারা করবে তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

কোরবানির বর্জ্য অপসারণে ঘোষণার সঙ্গে বাস্তবের মিল নেই : জামায়াত

রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের ঘোষণা বাস্তবের মিল নেই বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শনিবার (৩০ মে) বিকেলে চলমান পরিস্থিতি নিয়ে রাজধানীর মগবাজারের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

কোরবানির বর্জ্য অব্যবস্থাপনার অভিযোগ করে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, অব্যবস্থাপনার কারণে রোগব্যাধি ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। 

তিনি বলেন, গরুর হাটেও টোকেনের নামে চাঁদাবাজি করা হয়েছে। যা নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ দেখা যায়নি। এসময় ঈদযাত্রায় সড়কের মৃত্যুর ঘটনা উল্লেখ্য করে সরকারের সমালোচনা করেন তিনি।

সেলিম উদ্দিন বলেন, জুলাইকে অস্বীকার করা মানে ফ্যাসিবাদকে মেনে নেওয়া। এটা যারা করবে তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow