চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চালু হয়েছে আধুনিক পেপারলেস অনলাইন পেমেন্ট সিস্টেম। চাকসু, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সোনালী ব্যাংক পিএলসি’র যৌথ উদ্যোগে এ সেবা চালু করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান। চাকসু সূত্রে জানা যায়, নতুন এ ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা এখন ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানো ছাড়াই ঘরে বসেই বিভিন্ন ফি পরিশোধ করতে পারবেন। ভর্তি কার্যক্রম থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ফি ও বিল অনলাইনের মাধ্যমে সহজেই পরিশোধ করা যাবে। পেমেন্ট সিস্টেমে শিক্ষার্থীরা তাদের নাম, বিভাগ, আইডি, সেশন, শ্রেণি এবং হলের নাম উল্লেখ করে নির্ধারিত অর্থ পরিশোধ করতে পারবেন। কার্ড, মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং এই তিন মাধ্যমেই পেমেন্ট করার সুযোগ রয়েছে। তবে, পেমেন্ট সিস্টেমে হলের নামের জায়গায় এখনো পূর্বের নামগুলোই রয়ে গেছে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করা হলেও ওয়েবসাইটে এখনো পুরোনো নাম দেখা যায়। এ বিষয়ে চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান বলেন, ‘অগ্রণী ব্

চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চালু হয়েছে আধুনিক পেপারলেস অনলাইন পেমেন্ট সিস্টেম। চাকসু, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সোনালী ব্যাংক পিএলসি’র যৌথ উদ্যোগে এ সেবা চালু করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান।

চাকসু সূত্রে জানা যায়, নতুন এ ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা এখন ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানো ছাড়াই ঘরে বসেই বিভিন্ন ফি পরিশোধ করতে পারবেন। ভর্তি কার্যক্রম থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ফি ও বিল অনলাইনের মাধ্যমে সহজেই পরিশোধ করা যাবে।

পেমেন্ট সিস্টেমে শিক্ষার্থীরা তাদের নাম, বিভাগ, আইডি, সেশন, শ্রেণি এবং হলের নাম উল্লেখ করে নির্ধারিত অর্থ পরিশোধ করতে পারবেন। কার্ড, মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং এই তিন মাধ্যমেই পেমেন্ট করার সুযোগ রয়েছে।

তবে, পেমেন্ট সিস্টেমে হলের নামের জায়গায় এখনো পূর্বের নামগুলোই রয়ে গেছে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করা হলেও ওয়েবসাইটে এখনো পুরোনো নাম দেখা যায়।

এ বিষয়ে চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান বলেন, ‘অগ্রণী ব্যাংকের সঙ্গে আমাদের পূর্ব থেকেই চুক্তি ছিল, তবে অনলাইন সেবার সুবিধা পুরোপুরি পাওয়া যাচ্ছিল না। তাই পরবর্তীতে সোনালী ব্যাংকের সঙ্গে চুক্তি করা হয়। বর্তমানে অনলাইন ও অফলাইন দুই ধরনের পেমেন্ট ব্যবস্থাই চালু রয়েছে।’

তিনি আরও জানান, ‘এখন পর্যন্ত বড় কোনো টেকনিক্যাল সমস্যা দেখা যায়নি এবং ইতোমধ্যে কয়েকটি লেনদেন সফলভাবে সম্পন্ন হয়েছে। হলের নাম সংক্রান্ত যে বিষয়টি রয়েছে, সেটিও শিগগিরই সংশোধন করা হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এটি করা হয়েছে। এখন শিক্ষার্থীরা ঘরে বসেই সব পেমেন্ট করতে পারবে। আশা করি এতে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমে যাবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow