চবিতে ঝিরি দিয়ে গাছ পাচারের চেষ্টা, জব্দ ৭৪টি গুঁড়ি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবারও ঝিরি দিয়ে বিপুলসংখ্যক গাছের গুঁড়ি পাচারের চেষ্টা করার অভিযোগ উঠেছে । এ সময় ক্যাম্পাসের নিরাপত্তা বাহিনীর হাতে ৭৪টি গাছের গুঁড়ি জব্দ করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের পেছন দিয়ে প্রবাহিত একটি ঝিরিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থী ক্যাম্পাস ভ্রমণের সময় ঝিরির পানিতে প্রবল স্রোতের সঙ্গে বিপুলসংখ্যক গাছের গুঁড়ি ভেসে যেতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে বিশ্ববিদ্যালয়ের একটি অনলাইন গ্রুপে পোস্ট করেন। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রাতেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের সুপারভাইজার শাহেদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে ঝিরি থেকে মোট ৭৪টি গাছের গুঁড়ি উদ্ধার করে।
নিরাপত্তা দপ্তরের সুপারভাইজার শাহেদুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ আমান উল্লাহকে অবহিত করা হয়। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছের গুঁড়িগুলো জব্দ করা হয়। যাতে কেউ সেগুলো সরিয়ে নিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবারও ঝিরি দিয়ে বিপুলসংখ্যক গাছের গুঁড়ি পাচারের চেষ্টা করার অভিযোগ উঠেছে । এ সময় ক্যাম্পাসের নিরাপত্তা বাহিনীর হাতে ৭৪টি গাছের গুঁড়ি জব্দ করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের পেছন দিয়ে প্রবাহিত একটি ঝিরিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থী ক্যাম্পাস ভ্রমণের সময় ঝিরির পানিতে প্রবল স্রোতের সঙ্গে বিপুলসংখ্যক গাছের গুঁড়ি ভেসে যেতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে বিশ্ববিদ্যালয়ের একটি অনলাইন গ্রুপে পোস্ট করেন। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রাতেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের সুপারভাইজার শাহেদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে ঝিরি থেকে মোট ৭৪টি গাছের গুঁড়ি উদ্ধার করে।
নিরাপত্তা দপ্তরের সুপারভাইজার শাহেদুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ আমান উল্লাহকে অবহিত করা হয়। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছের গুঁড়িগুলো জব্দ করা হয়। যাতে কেউ সেগুলো সরিয়ে নিতে না পারে, সে জন্য রাতে আট সদস্যের একটি টহল দল সেখানে মোতায়েন রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, জব্দ করা গাছের গুঁড়ির প্রকৃত মালিক এখনো শনাক্ত করা যায়নি। গুঁড়িগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঘটনাটি নিয়ে ক্যাম্পাসে নতুন করে গাছ পাচার ও পরিবেশ ধ্বংসের আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।