চলতি মাসেই ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন দীনেশ ত্রিবেদী
চলতি জুন মাসেই ঢাকায় ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করতে পারেন দীনেশ ত্রিবেদী। শুক্রবার (৫ জুন) দিল্লির কূটনৈতিক সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে। ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রের তথ্যানুযায়ী, শুক্রবার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে তার নিয়োগের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে লেটার অব ক্রিডেন্স গ্রহণ করেছেন। শিগগিরই তিনি দায়িত্ব গ্রহণ করবেন। গত এপ্রিলের শেষের দিকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়া হয়।
চলতি জুন মাসেই ঢাকায় ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করতে পারেন দীনেশ ত্রিবেদী। শুক্রবার (৫ জুন) দিল্লির কূটনৈতিক সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে।
ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রের তথ্যানুযায়ী, শুক্রবার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে তার নিয়োগের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে লেটার অব ক্রিডেন্স গ্রহণ করেছেন। শিগগিরই তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
গত এপ্রিলের শেষের দিকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়া হয়।
What's Your Reaction?