চলন্ত ট্রেনে আগুন

লালমনিরহাটের হাতীবান্ধায় চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। ভাগ‌্যক্রমে রক্ষা পায় শত শত যাত্রী। রোববার (০৩ মে) বিকেলে হাতীবান্ধা রেলস্টেশনের আধা কিলোমিটার উত্তর পাশে বুড়িমারীগামী ট্রেনে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।  ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাতীবান্ধা রেলস্টেশন থেকে ট্রেনটি যখন বডখাতার দিকে যাচ্ছিল তখন ট্রেনের ইঞ্জিনে ধোঁয়া দেখতে পায় যাত্রীরা। তাৎক্ষণিক বিষয়টি টেন পরিচালককে অবগত করেন। পরে ট্রেন পরিচালক ট্রেন চালকের সঙ্গে কথা বলে ট্রেনটি থামান।  আগুন দেখে পাশে মাদ্রাসার বাচ্চারা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ফলে ভাগ্যক্রমে রক্ষা পায় ট্রেনের শত শত যাত্রী। হাতীবান্ধা ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইয়েদ মো. ইমরান বলেন, খবর পয়ে ফায়ার সার্ভিস টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে কেউ হতাহত হয়নি। লালমনিরহাট রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট মোরশেদ আলম জানান, তিনি বিষয়টি জেনেছেন মাত্র। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাতে পারবেন।

চলন্ত ট্রেনে আগুন

লালমনিরহাটের হাতীবান্ধায় চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। ভাগ‌্যক্রমে রক্ষা পায় শত শত যাত্রী।

রোববার (০৩ মে) বিকেলে হাতীবান্ধা রেলস্টেশনের আধা কিলোমিটার উত্তর পাশে বুড়িমারীগামী ট্রেনে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। 

ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাতীবান্ধা রেলস্টেশন থেকে ট্রেনটি যখন বডখাতার দিকে যাচ্ছিল তখন ট্রেনের ইঞ্জিনে ধোঁয়া দেখতে পায় যাত্রীরা। তাৎক্ষণিক বিষয়টি টেন পরিচালককে অবগত করেন। পরে ট্রেন পরিচালক ট্রেন চালকের সঙ্গে কথা বলে ট্রেনটি থামান। 

আগুন দেখে পাশে মাদ্রাসার বাচ্চারা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ফলে ভাগ্যক্রমে রক্ষা পায় ট্রেনের শত শত যাত্রী।

হাতীবান্ধা ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইয়েদ মো. ইমরান বলেন, খবর পয়ে ফায়ার সার্ভিস টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে কেউ হতাহত হয়নি।

লালমনিরহাট রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট মোরশেদ আলম জানান, তিনি বিষয়টি জেনেছেন মাত্র। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow