চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন আউটারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের আগেই ওই ব্যক্তি চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন। এ সময় তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান এবং ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন আউটারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের আগেই ওই ব্যক্তি চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন। এ সময় তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান এবং ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow