চলন্ত নাগরদোলা ছিঁড়ে শিশুসহ আহত ৫

ময়মনসিংহের জয়নুল উদ্যানে চলন্ত নাগরদোলা ভেঙে পড়ে শিশুসহ পাঁচজন আহত হয়েছে। শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর ব্রহ্মপুত্র নদ সংলগ্ন ওই উদ্যানে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সন্ধ্যায় নাগরদোলায় প্রচুর দর্শনার্থী ছিল। চলন্ত অবস্থায় নাগরদোলাটি হঠাৎ ভেঙে মাটিতে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনাস্থলে উপস্থিত আবুল মনসুর নামের একজন বলেন, এই পার্কে দীর্ঘদিন যাবত অবৈধভাবে এসব নাগরদোলা বসে ব্যবসা করে আসছিল। কর্তৃপক্ষ জানলেও এগুলো অপসারণ করার উদ্যোগ নেয়নি। যার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ গোলাম মাওলা বলেন, নাগরদোলা ভেঙে যাওয়ার ঘটনায় আহত অবস্থায় এখন পর্যন্ত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।  হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জোবায়দুল ইসলাম জানান, আহত পাঁচজনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ভজন সরকার (৪০) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায়

চলন্ত নাগরদোলা ছিঁড়ে শিশুসহ আহত ৫

ময়মনসিংহের জয়নুল উদ্যানে চলন্ত নাগরদোলা ভেঙে পড়ে শিশুসহ পাঁচজন আহত হয়েছে। শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর ব্রহ্মপুত্র নদ সংলগ্ন ওই উদ্যানে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সন্ধ্যায় নাগরদোলায় প্রচুর দর্শনার্থী ছিল। চলন্ত অবস্থায় নাগরদোলাটি হঠাৎ ভেঙে মাটিতে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনাস্থলে উপস্থিত আবুল মনসুর নামের একজন বলেন, এই পার্কে দীর্ঘদিন যাবত অবৈধভাবে এসব নাগরদোলা বসে ব্যবসা করে আসছিল। কর্তৃপক্ষ জানলেও এগুলো অপসারণ করার উদ্যোগ নেয়নি। যার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ গোলাম মাওলা বলেন, নাগরদোলা ভেঙে যাওয়ার ঘটনায় আহত অবস্থায় এখন পর্যন্ত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জোবায়দুল ইসলাম জানান, আহত পাঁচজনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ভজন সরকার (৪০) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow