চলন্ত বাসে আগুন, লাফিয়ে নামার সময় চাকায় পিষ্ট হয়ে যাত্রীর মৃত্যু
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহন নামে একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় লাফিয়ে নামতে গিয়ে একজন মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বাসটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। বাসটি পুরোপুরি থামার আগেই অনেক যাত্রী জীবন বাঁচাতে লাফিয়ে নামার চেষ্টা করেন। এসময় একজন যাত্রী লাফ দিতে গিয়ে বাসের চাকার নিচে পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাসের বেশিরভাগ অংশ পুড়ে যায়। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে যান চলাচল স্বাভাবিক করে। বাসের যাত্রী মাসুদ হোসেন বলেন, আমার সিট বাসের সামনের দিকে ছিল। আমি গৌরনদী থেকে উঠেছি। ওঠার পর থেকেই শুনেছি চালক, হেলপার ও সুপারভাইজার আস্তে আস্তে কথা বলছেন। তারা
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহন নামে একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় লাফিয়ে নামতে গিয়ে একজন মারা গেছেন।
রোববার (১২ এপ্রিল) বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় এই ঘটনা ঘটেছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বাসটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। বাসটি পুরোপুরি থামার আগেই অনেক যাত্রী জীবন বাঁচাতে লাফিয়ে নামার চেষ্টা করেন। এসময় একজন যাত্রী লাফ দিতে গিয়ে বাসের চাকার নিচে পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
এদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাসের বেশিরভাগ অংশ পুড়ে যায়। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে যান চলাচল স্বাভাবিক করে।
বাসের যাত্রী মাসুদ হোসেন বলেন, আমার সিট বাসের সামনের দিকে ছিল। আমি গৌরনদী থেকে উঠেছি। ওঠার পর থেকেই শুনেছি চালক, হেলপার ও সুপারভাইজার আস্তে আস্তে কথা বলছেন। তারা বলেন হালকা হালকা গন্ধ পাচ্ছি। এরপরই এই ঘটনা ঘটেছে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি। গাড়িতে আগুন লাগার পর যাত্রীরা দ্রুত নামার চেষ্টা করেন। গাড়ি থামানোর আগেই অনেকে লাফিয়ে নামতে গেলে একজন চাকার নিচে পড়ে যান। পরে আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করি, কিন্তু ততক্ষণে তিনি মারা যান। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আয়শা সিদ্দিকা আকাশী/এমএন/এমএস
What's Your Reaction?