চলমান সংঘাতে কর্মজীবী নারীদের সুখবর দিল ইরান সরকার
ইরানে চলমান যুদ্ধ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে প্রশাসনিক কার্যক্রমে নতুন পরিবর্তন আনা হয়েছে। আগামী রোববার (৮ মার্চ) থেকে তেহরান প্রদেশের সব মন্ত্রণালয়, সরকারি দপ্তর ও নির্বাহী সংস্থাগুলো সীমিত পরিসরে আবার চালু হবে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেহরানের নারী কর্মীরা বাসা থেকে বা অনলাইনের মাধ্যমে (রিমোট ওয়ার্ক) তাদের দাপ্তরিক কাজ করবেন। সরকারি বিবৃতিতে আরও জানানো হয়েছে, পুরুষ কর্মীদের মধ্যে মাত্র ২০ শতাংশ অফিসে সশরীরে উপস্থিত থাকবেন। তবে জরুরি পরিষেবা, পৌরসভা, স্বাস্থ্যকেন্দ্র, সামরিক বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো আগের মতোই মাঠে সক্রিয় থাকবে। পাশাপাশি উচ্চপদস্থ ও ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তাদের অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সাধারণ মানুষের জরুরি প্রয়োজন মেটাতে ব্যাংকগুলোও খোলা রাখা হবে। এ কৌশলগত পদক্ষেপের লক্ষ্য হলো- প্রশাসনিক কার্যক্রম চালু রাখা এবং নাগরিক ও কর্মীদের জীবন সুরক্ষা নিশ্চিত করা, যা যুদ্ধ পরিস্থিতিতে গুরুত্বপ
ইরানে চলমান যুদ্ধ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে প্রশাসনিক কার্যক্রমে নতুন পরিবর্তন আনা হয়েছে। আগামী রোববার (৮ মার্চ) থেকে তেহরান প্রদেশের সব মন্ত্রণালয়, সরকারি দপ্তর ও নির্বাহী সংস্থাগুলো সীমিত পরিসরে আবার চালু হবে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেহরানের নারী কর্মীরা বাসা থেকে বা অনলাইনের মাধ্যমে (রিমোট ওয়ার্ক) তাদের দাপ্তরিক কাজ করবেন।
সরকারি বিবৃতিতে আরও জানানো হয়েছে, পুরুষ কর্মীদের মধ্যে মাত্র ২০ শতাংশ অফিসে সশরীরে উপস্থিত থাকবেন। তবে জরুরি পরিষেবা, পৌরসভা, স্বাস্থ্যকেন্দ্র, সামরিক বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো আগের মতোই মাঠে সক্রিয় থাকবে। পাশাপাশি উচ্চপদস্থ ও ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তাদের অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সাধারণ মানুষের জরুরি প্রয়োজন মেটাতে ব্যাংকগুলোও খোলা রাখা হবে।
এ কৌশলগত পদক্ষেপের লক্ষ্য হলো- প্রশাসনিক কার্যক্রম চালু রাখা এবং নাগরিক ও কর্মীদের জীবন সুরক্ষা নিশ্চিত করা, যা যুদ্ধ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সমন্বয় হিসেবে দেখা হচ্ছে।
What's Your Reaction?