চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক সাকিফ আহমেদ সালাম। সোমবার (৮ জুন) টাইগারপাসে অবস্থিত চসিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মেয়র নবনির্বাচিত বিসিবি পরিচালককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বিসিবির পরিচালক হিসেবে সাকিফ আহমেদ সালামের সার্বিক সফলতা কামনা করেন। দেশের ক্রিকেটের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করে মেয়র বলেন, আমি বিশ্বাস করি, নবনির্বাচিত এই পর্ষদ দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে জোরালো ভূমিকা রাখবে। বিসিবির এই নতুন যাত্রায় চসিকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। বিসিবির নবনির্বাচিত পরিচালক সাকিফ আহমেদ সালাম মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সাকিফ আহমেদ সালাম তৈরি পোশাক খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এশিয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক। তিনি বর্তমানে তৈরি পোশাক প্রস

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক সাকিফ আহমেদ সালাম। সোমবার (৮ জুন) টাইগারপাসে অবস্থিত চসিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মেয়র নবনির্বাচিত বিসিবি পরিচালককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বিসিবির পরিচালক হিসেবে সাকিফ আহমেদ সালামের সার্বিক সফলতা কামনা করেন। দেশের ক্রিকেটের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করে মেয়র বলেন, আমি বিশ্বাস করি, নবনির্বাচিত এই পর্ষদ দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে জোরালো ভূমিকা রাখবে। বিসিবির এই নতুন যাত্রায় চসিকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। বিসিবির নবনির্বাচিত পরিচালক সাকিফ আহমেদ সালাম মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সাকিফ আহমেদ সালাম তৈরি পোশাক খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এশিয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক। তিনি বর্তমানে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow