চাঁদপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ ১

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ডাকাতিয়া নদীর পানিতে ডুবে গেছে দুই শিশু। এদের একজনের মরদেহ তাৎক্ষণিক উদ্ধার হলেও অপরজনের মরদেহ এখনো নিখোঁজ। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার (১৯ এপ্রিল) রোববার দুপুরের পর ঘটনাটি ঘটেছে। জানা যায়, প্রতিদিন শিশুরা ডাকাতিয়া নদীতে গোসল করে। রোববার একই বাড়ির মোহাম্মদ আলীর ৬ বছরের শিশু ছেলে মো. শাহাদাত ও মাঈনুদ্দিনের ৬ বছরের শিশু ছেলে মাহমুদ ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। পানিতে নেমে দুই শিশু খেলা করছিলেন। খেলার ছলে একে অপরকে জড়িয়ে ধরে। এক পর্যায়ে পানির স্রোতে দুজন তলিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন এসে খোঁজাখুঁজি করেও তাদেরকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে শাহাদাতের লাশ উদ্ধার করে। এ খবর লেখা পর্যন্ত শিশু মাঈনুদ্দিন নিখোঁজ রয়েছে। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহম্মেদ বলেন, শিশু দুজনের মধ্যে শাহাদাতের মরদেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ মাঈনুদ্দিনের মরদেহ। দুজনের মৃত্যুর ঘটনায় নদীর তীরে বিভিন্ন এলাকার শত শত লোকজন এসে ভীড় করছে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের টিম।  

চাঁদপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ ১

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ডাকাতিয়া নদীর পানিতে ডুবে গেছে দুই শিশু। এদের একজনের মরদেহ তাৎক্ষণিক উদ্ধার হলেও অপরজনের মরদেহ এখনো নিখোঁজ। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১৯ এপ্রিল) রোববার দুপুরের পর ঘটনাটি ঘটেছে।

জানা যায়, প্রতিদিন শিশুরা ডাকাতিয়া নদীতে গোসল করে। রোববার একই বাড়ির মোহাম্মদ আলীর ৬ বছরের শিশু ছেলে মো. শাহাদাত ও মাঈনুদ্দিনের ৬ বছরের শিশু ছেলে মাহমুদ ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। পানিতে নেমে দুই শিশু খেলা করছিলেন। খেলার ছলে একে অপরকে জড়িয়ে ধরে। এক পর্যায়ে পানির স্রোতে দুজন তলিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন এসে খোঁজাখুঁজি করেও তাদেরকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে শাহাদাতের লাশ উদ্ধার করে। এ খবর লেখা পর্যন্ত শিশু মাঈনুদ্দিন নিখোঁজ রয়েছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহম্মেদ বলেন, শিশু দুজনের মধ্যে শাহাদাতের মরদেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ মাঈনুদ্দিনের মরদেহ। দুজনের মৃত্যুর ঘটনায় নদীর তীরে বিভিন্ন এলাকার শত শত লোকজন এসে ভীড় করছে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের টিম।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow