বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জের হাওর এলাকার ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ এবং বাঁধ ভাঙনের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় ‘হাওর বাঁচাও আন্দোলন, সুনামগঞ্জ’-এর ব্যানারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়ের নেতৃত্বে এবং সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখ্ত বাহলুলের সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলার সভাপতি আবু সাঈদের সঞ্চালনায় এই কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, শান্তিগঞ্জ উপজেলার মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ.কে. কুদরত পাশা, ধর্মপাশা সভাপতি মজিবুর রহমান, তাহিরপুর উপজেলার সভাপতি মোরসালিন আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলার সভাপতি আব্দুল গনি, জামালগঞ্জ উপজেলার সভাপতি রাকিবুল ইসলাম বীন বারী এবং জামালগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মামুন আহমদ।মানববন্ধনে বক্তারা বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়

বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জের হাওর এলাকার ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ এবং বাঁধ ভাঙনের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় ‘হাওর বাঁচাও আন্দোলন, সুনামগঞ্জ’-এর ব্যানারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়ের নেতৃত্বে এবং সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখ্ত বাহলুলের সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলার সভাপতি আবু সাঈদের সঞ্চালনায় এই কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, শান্তিগঞ্জ উপজেলার মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ.কে. কুদরত পাশা, ধর্মপাশা সভাপতি মজিবুর রহমান, তাহিরপুর উপজেলার সভাপতি মোরসালিন আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলার সভাপতি আব্দুল গনি, জামালগঞ্জ উপজেলার সভাপতি রাকিবুল ইসলাম বীন বারী এবং জামালগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মামুন আহমদ।

মানববন্ধনে বক্তারা বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়া এবং বাঁধের স্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করে স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশে বক্তারা আরও বলেন, কৃষকের ঘাম ঝরানো ফসল রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না এবং যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

এদিকে, মানববন্ধন শেষে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে আন্দোলনের নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করেন। জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলনের জগন্নাথপুরের বাবুল দাস, শান্তিগঞ্জ উপজেলার সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন, মো. সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. তিতু মিয়া, মাওলানা নাজমুল হক সাংগঠনিক সম্পাদকসহ আরও অনেক নেতাকর্মী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow