চাঁদপুর-৪ আসনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
চাঁদপুরের ফরিদগঞ্জে চিংড়ি প্রতীক ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিদ্রোহী প্রার্থী এম.এ. হান্নানের পূর্বনির্ধারিত জনসংযোগ ও উঠান বৈঠক চলাকালে প্রতিপক্ষের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একাধিক স্থানে কর্মসূচি স্থগিত করার পর খাজুরিয়া বাজার ও রূপসা এলাকায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা রাত পর্যন্ত চলতে থাকে। এ সময় তিনটি সিএনজি ও একটি মোটরসাইকেল ভাঙচুর এবং একটি কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং অভিযোগ থাকলে লিখিতভাবে জানানোর আহ্বান জানানো হয়েছে।
চাঁদপুরের ফরিদগঞ্জে চিংড়ি প্রতীক ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিদ্রোহী প্রার্থী এম.এ. হান্নানের পূর্বনির্ধারিত জনসংযোগ ও উঠান বৈঠক চলাকালে প্রতিপক্ষের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একাধিক স্থানে কর্মসূচি স্থগিত করার পর খাজুরিয়া বাজার ও রূপসা এলাকায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা রাত পর্যন্ত চলতে থাকে। এ সময় তিনটি সিএনজি ও একটি মোটরসাইকেল ভাঙচুর এবং একটি কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়।
ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং অভিযোগ থাকলে লিখিতভাবে জানানোর আহ্বান জানানো হয়েছে।
What's Your Reaction?